রাজধানীতে ডেঙ্গুর হটস্পটগুলোতে আক্রান্তদের চিকিৎসায় কোভিড হাসপাতালগুলোকে যুক্ত করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরে সিটি করপোরেশন ও স্থানীয় সরকার সংশ্লিষ্টদের বৈঠকে ডেঙ্গু চিকিৎসায় হাসপাতালগুলোকে প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য সচিব।








