চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: বিশ্বব্যাপী জরুরি অবস্থা তুলে নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:05 অপরাহ্ন 05, মে 2023
in আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A
বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারি পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা মহামারিকে কেন্দ্র করে বিশ্বব্যাপী স্বাস্থ্য বিষয়ক যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল তা শেষ হয়েছে। প্রায় তিন বছর পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ডব্লিউএইচও প্রধান এক বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আমি অত্যন্ত আশাবাদী হয়ে কোভিড-১৯ মহামারির বৈশ্বিক জরুরি অবস্থার অবসান ঘোষণা করছি।’ সেই সাথে পরিস্থিতির অবনতি হলে আবারও বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করা হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

ডব্লিউএইচও প্রধান বলেন, বৃহস্পতিবার জরুরী কমিটি ১৫তম বারের মতো বৈঠক করেছে এবং আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরী অবস্থার অবসান ঘটানোর সুপারিশ করেছে। আমি সেই পরামর্শটি গ্রহণ করেছি। অত্যন্ত আশার সাথে আমি ঘোষণা করছি যে কোভিড-১৯ আর স্বাস্থ্য জরুরি অবস্থা নয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, কোভিড-১৯ মাহমারি যদিও একসময় অনির্দিষ্টকালের জন্য বিশ্বব্যাপী সবকিছু বন্ধ করে দিতে বাধ্য করেছিল, কিন্তু এটি এখন আর বৈশ্বিক জরুরি বিষয়ের আওতায় পড়ছে না।

তবে সতর্কবার্তা দিয়ে সংস্থাটি বলছে, বৈশ্বিক জরুরি অবস্থা তুলে নেয়া হলেও মহামারি এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি।

এই তিন বছরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছে। তথ্য বলছে, এই ভাইরাসে বিশ্বব্যাপী ৬৮ কোটি ৭৬ লাখ ৯৬৮ জন মানুষ আক্রান্ত হয়েছেন। আজ পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮ লাখ ৬৯ হাজার ৮৩৯ জন। আর সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৩৩ হাজার ৯৬৫ জন।

এদিকে ডব্লিউএইচও প্রধান বলছেন, তথ্যানুযায়ী করোনা মহামারিতে বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষ মারা গেলেও মৃত্যুর প্রকৃত সংখ্যা ২ কোটির কাছাকাছি পৌঁছেছে।

Tags: করোনাকোভিড-১৯জরুরি অবস্থা
Previous Post

এক বছরেও নিখোঁজ আবদুল হক মাস্টারের সন্ধান মেলেনি

Next Post

‘মেসির নিষেধাজ্ঞায় আমার মতামত নেয়া হয়নি’

Next Post
মেসির নিষেধাজ্ঞার পর তার পাশে কোচের সমর্থন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মেসির নিষেধাজ্ঞায় আমার মতামত নেয়া হয়নি’

বাংলাদেশের বিমানের উড্ডয়ন ও অবতরণ দৃশ্য, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমানের ভারতে জরুরি অবতরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT