চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে করোনা মহামারি শেষ: বাইডেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:15 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাইডেন বক্তৃতা দিচ্ছেন, পেছনে মার্কিন পতাকা ও পতাকা ঝুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রে করোনা মহামারির শেষ ঘোষণা করেছেন। তিনি বলেছেন, আমরা এখনও এ মহামারি নিয়ে কাজ করে যাচ্ছি। তবে এটি শেষ হয়েছে।

মঙ্গলবার ২০ সেপ্টেম্বর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়,  সিবিএস টেলিভিশনের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন যুক্তরাষ্ট্রে করোনা মহামারি শেষ হয়ে বলে জানান।

সাক্ষাৎকারটি গত রোববার সম্প্রচারিত হলেও এর অংশবিশেষ ধারণ করা হয়েছিল ডেট্রয়েট অটো শো’র সময়। এদিন প্রেসিডেন্ট বাইডেন জনতার সঙ্গে ছিলেন।

প্রচারিত সাক্ষাৎকারে বাইডেনকে বলতে শোনা যায়, ভাইরাস নিয়ন্ত্রণে এখনও আমরা প্রচুর কাজ করছি। তা সত্ত্বেও পরিস্থিতি দ্রুত উন্নতি হচ্ছে। যদি লক্ষ্য করেন, দেখা যাচ্ছে কেউ মাস্ক পরেননি। এর মানে দাঁড়ায় প্রত্যেকে বেশ ভালো অবস্থায় আছে। আমি মনে করি, এটা পরিবর্তন হচ্ছে।

মহামারির শেষ দেখলেও বাইডেন মনে করেন, চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে মার্কিনিদের মানসিকতার ওপর ‘গভীর’ প্রভাব ফেলেছে। তিনি বলেন, এটি সবকিছু বদলে দিয়েছে। নিজের, পরিবারের, জাতির ও সম্প্রদায়ের অবস্থা সম্পর্কে মানুষের মনোভাব পাল্টে দিয়েছে। খুব কঠিন একটা সময় পার করেছি আমরা- খুবই কঠিন।

কোভিড-১৯ এর জনস্বাস্থ্য বিষয়ক স্বাস্থ্য সতর্কতায় এখনই কোনো পরিবর্তন আনার পরিকল্পনা নেই। গত আগস্টে মার্কিন কর্মকর্তারা জনস্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে। ২০২০ সালের জানুয়ারি থেকেই এই অবস্থা জারি রয়েছে।

Tags: করোনা মহামারিকরোনাভাইরাসজো বাইডেনযুক্তরাষ্ট্র
Previous Post

ব্যবসায়ীকে অপহরণ: ডিবির ৭ সদস্যের কারাদণ্ড

Next Post

রিপোর্টারকে হুমকি দিয়ে গ্রেপ্তার হয়েছিলেন শাহরুখ

Next Post
শাহরুখের পোর্ট্রেট, তিনি চোখ বন্ধ করে আকাশ দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিপোর্টারকে হুমকি দিয়ে গ্রেপ্তার হয়েছিলেন শাহরুখ

বাংলাদেশ নারী ক্রিকেটাররা মাঠে একসঙ্গে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

র‌্যাঙ্কিংয়ে সেরা সাতে সালমা, এগোলেন নিগার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT