চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাভার্ডভ্যান-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৪

সুমন রায় by সুমন রায়
8:51 পূর্বাহ্ন 01, সেপ্টেম্বর 2024
in - টপ লিড নিউজ, জনপদ, নরসিংদী
A A
কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষের পর ধ্বংসাবশেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীতে সিমেন্টবাহী কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিন নারী ও এক শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ওই মাইক্রোবাসের চালকসহ আরও ৪ জন।

শনিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দগরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ৪ জন হলেন, রায়পুরা উপজেলার চরসুবুদ্দি ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের আনোয়ার মিয়ার স্ত্রী কামরুন্নাহার বেগম (৩৫), এমরান মিয়ার স্ত্রী তানজিনা আক্তার (২৪), মো. সাদ্দাম এর মেয়ে সাবিহা (১৪) ও আনোয়ার হোসেনের ছেলে সাজিদ (১২)। এই ঘটনায় গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী, নিহতদের স্বজন ও পুলিশ জানায়, একটি অনুষ্ঠানে যোগ দিতে মাইক্রোবাস রিজার্ভ করে রায়পুরার চরসুবুদ্দি থেকে রাজধানী ঢাকায় গিয়েছিলেন তারা। অনুষ্ঠান শেষে রাতে তারা রায়পুরার তাদের বাড়িতে ফিরছিলেন। রাত সাড়ে ৯টার দিকে ওই মাইক্রোবাসটি নরসিংদীর দগরিয়া এলাকা অতিক্রম করছিল। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা একটি সিমেন্টবাহী কাভার্ড ভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুমড়ে মুচড়ে গিয়ে মাইক্রোবাসের চালকসহ ৮ জন গুরুতর আহত হন।

স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান দ্রুত ঘটনাস্থলে যান। স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা মাইক্রোবাস থেকে ৮ জনকে উদ্ধার করেন। তাদের ১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পথেই ৪ জনের মৃত্যু হয়। গুরুতর আহত ৪ জনকে ঢাকায় রেফার্ড করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।

১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মো. রাকিব আসকারি জানান, ৪ জনকে মৃত অবস্থায় এবং ৪ জনকে গুরতর আহত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। নিহতদের লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আহত ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

 

Tags: কাভার্ডভ্যাননরসিংদীনিহত ৪
Previous Post

শিগগিরই সংস্কারের চূড়ান্ত রুপরেখা ঘোষণা করবেন ড. ইউনূস

Next Post

বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

Next Post
বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, পতাকা ও সমাবেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

গাইবান্ধায় কিশোরীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

গাইবান্ধায় কিশোরীকে ধর্ষণের পর হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT