চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:34 অপরাহ্ন 14, অক্টোবর 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে আলোচনা, বাংলাদেশ ও রাষ্ট্রপতির পতাকা পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গভবনে এসে পৌঁছালে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও তার সহধর্মিনী ডঃ রেবেকা সুলতানা ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, ‘সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।’

বৈঠকে প্রধানমন্ত্রী তার সম্প্রতি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর, বিশেষ করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগদান সম্পর্কিত বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি ৯-১০ সেপ্টেম্বর, ২০২৩ ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের বিষয়েও রাষ্ট্রপ্রধানকে জানান।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সফল সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির স্বাস্থ্যের খোঁজখবর নেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনারাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন
Previous Post

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু

Next Post

প্রকৌশলী মুসাব্বির হত্যায় কিশোর গ্যাংয়ের ৩ সন্দেহভাজন গ্রেপ্তার

Next Post
প্রকৌশলী মুসাব্বির হত্যায় সন্দেহভাজন কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকৌশলী মুসাব্বির হত্যায় কিশোর গ্যাংয়ের ৩ সন্দেহভাজন গ্রেপ্তার

বিপর্যস্ত অবস্থা, ধ্বংসস্তূপের মাঝে শিশু সহযাত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের বিমান হামলায় ৫শ ফিলিস্তিনী শিশু নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT