চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পিকারের সঙ্গে ১৪ দেশের অনাবাসিক রাষ্ট্রদূতদের সাক্ষাত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:40 পূর্বাহ্ন 31, জানুয়ারি 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
স্পিকার ও অনাবাসিক রাষ্ট্রদূতদের বৈঠক, বাংলাদেশ সংসদ ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সাথে বাংলাদেশে নিযুক্ত ১৪টি দেশের অনাবাসিক রাষ্ট্রদূতরা সৌজন্য সাক্ষাত করেছেন।

গতকাল (৩০ জানুয়ারি) মঙ্গলবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সংসদ ভবনস্থ কার্যালয়ে তার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত ১৪টি দেশের অনাবাসিক রাষ্ট্রদূতরা। সাক্ষাতকালে তারা বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি, সাম্প্রতিক নিরপেক্ষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, বহুপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, সংসদীয় সফর বিনিময় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত পনেরো বছরে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। অর্থনৈতিক অগ্রগতি, ৮ শতাংশের বেশি জিডিপি, নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন, দারিদ্র্য দূরীকরণ, শিক্ষার প্রসার, খাদ্য নিরাপত্তা অর্জন, গৃহহীন-ভূমিহীনদের গৃহ নির্মাণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে উন্নত বাংলাদেশ গঠনে তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে। এক-কক্ষবিশিষ্ট বাংলাদেশ জাতীয় সংসদে ৩শ’ জন নির্বাচিত সংসদ সদস্য ব্যতীত ৫০ জন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নির্বাচনের বিধান রয়েছে। তিনি বলেন, বিভিন্ন দেশের সাথে সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন সম্ভব। জলবায়ু পরিবর্তন, লিঙ্গ বৈষম্য, মানবাধিকারসহ নানা ক্ষেত্রে আন্তর্জাতিক প্লাটফর্মে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান স্পিকার।

এসময় মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত গানবোল্ড দামবাজাভ বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি অনুসরণীয়। সাধারণ মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন দৃশ্যমান। চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত ড. এলিসকা যিগোভা বলেন, বাংলাদেশ চেক প্রজাতন্ত্রের অনেক পুরনো বন্ধু। বাংলাদেশ জাতীয় সংসদের সৌন্দর্য অত্যন্ত মনোমুগ্ধকর।

গাম্বিয়ার রাষ্ট্রদূত মুস্তফা জাওয়ারা বলেন, দুদেশের পারস্পরিক সফর বিনিময় উভয় দেশের প্রতিনিধিদের জ্ঞানের পরিধিকে সমৃদ্ধ করবে। অপর দেশের নীতি ও আইন সম্পর্কে ধারণা নিয়ে তা কাজে লাগাতে পারবে।

কম্বোডিয়ার রাষ্ট্রদূত কয় কুয়ং বলেন, ১৯৭১ সালে নন-এলায়েন্স সামিটে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কম্বোডিয়ার জাতির পিতা দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ভীত রচনা করেন। সম্প্রতি বাংলাদেশে একটি সফল ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

লুক্সেমবার্গের রাষ্ট্রদূত পেগি ফ্র্যান্টজেন বলেন, বাংলাদেশ লুক্সেমবার্গের অনেক পুরনো মিত্র। আন্তর্জাতিক প্লাটফর্মে দু’দেশ একসাথে কাজ করার মাধ্যমে দু’দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

ভেনিজুয়েলার রাষ্ট্রদূত কাপায়া রদ্রিগুয়েজ গনজালেজ বলেন, ২০২২ সালে ভেনিজুয়েলা বাংলাদেশ তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পঞ্চাশ বছর উদযাপন করেছে। দু’দেশের সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফর বিনিময় অভিজ্ঞতা অর্জনে ভূমিকা রাখতে পারে।

বতসোয়ানার রাষ্ট্রদূত গিলবার্ট শিম্যান মেগোল বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত নয়নাভিরাম।

এছাড়া, বাংলাদেশে নিযুক্ত হাংগেরির অনাবাসিক রাষ্ট্রদূত ইস্টভান যাবো, জ্যামাইকার অনাবাসিক রাষ্ট্রদূত জ্যাসন কে হল, উত্তর মেসিডোনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত স্লোবোদান উজুনভ, পেরুর অনাবাসিক রাষ্ট্রদূত জেভিয়ার ম্যানুয়েল পলিনিশ ভেলার্ড, স্লোভাকিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত রর্বাট ম্যাক্সিয়ান, স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত মাতেজা ভোদেব ঘোষ ও উরুগুয়ের অনাবাসিক রাষ্ট্রদূত আলবার্তো এ ঘানি এসময় উপস্থিত ছিলেন।

ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় তারা সকলে নব-নির্বাচিত স্পিকারকে অভিনন্দন জানান। সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Tags: ড. শিরীন শারমিন চৌধুরীস্পিকার
Previous Post

লাগেজে মিললো লাশ, এক যৌনকর্মী আটক

Next Post

মেক্সিকোতে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৯

Next Post
মেক্সিকোতে বাস ও ট্রাকের সংঘর্ষের পর ধ্বংসপ্রাপ্ত বাসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মেক্সিকোতে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৯

বইমেলার প্রস্তুতি নিচ্ছে কর্মীরা, বিভিন্ন পোস্টার ও ব্যানার দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একুশে বইমেলার প্রস্তুতি প্রায় শেষ, এখন উদ্বোধনের অপেক্ষা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT