চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউএসএআইডি কর্মীদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত স্থগিত করেছে আদালত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:41 অপরাহ্ন 08, ফেব্রুয়ারি 2025
in আন্তর্জাতিক
A A
প্রতিবাদে অংশ নেওয়া মানুষরা ইউএসএআইডি কর্মীদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন সংস্থা ইউএসএআইডি’র হাজারও কর্মীদের ছুটিতে পাঠাতে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা স্থগিত করে রায় দিয়েছে মার্কিন আদালত।

বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ওয়াশিংটনের মার্কিন জেলা আদালতের বিচারক কার্ল নিকোলস কর্মীদের বাধ্যতামূলক ছুটি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে এ স্থগিতাদেশ দেন।

আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিকোলসের এই আদেশ কার্যকর থাকবে। এর ফলে ট্রাম্প প্রশাসনকে শনিবার থেকে বেতনসহ বাধ্যতামূলক ছুটিতে যাওয়া প্রায় ২ হাজার ২০০ কর্মী আবারও কাজে ফিরতে পারবেন। এছাড়া এরইমধ্যে ছুটিতে থাকা ৫০০ কর্মীকে পুনর্বহাল করার নির্দেশ দিয়েছেন বিচারক।

কর্মীকে ছুটিকে পাঠানোর এ পরিকল্পনা আদালতে চ্যালেঞ্জ করেছিল দুটি ইউনিয়ন-আমেরিকান ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন ও আমেরিকান ফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িজ। তাদের জরুরি আবেদনের প্রেক্ষিতে এমন আদেশ দেন ট্রাম্পের প্রথম মেয়াদে নিয়োগ পাওয়া বিচারক নিকোলস। শুনানিতে ‘খুবই সীমিত’ সময়ের জন্য ট্রাম্পের পরিকল্পনা কার্যকরে এ অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন তিনি।

এর ফলে ইউএসএআইডির প্রায় ২ হাজার ৭০০ কর্মী আবারও কাজে ফিরতে পারবেন।

অন্যদেশে উন্নয়নকাজে মার্কিন সরকারের প্রধান শাখা ইউএসএআইডির কর্মীসংখ্যা প্রায় ১০ হাজার, এর মধ্যে দুই তৃতীয়াংশই কাজ করে যুক্তরাষ্ট্রের বাইরে। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, আপাতত ৬১১ কর্মী সংস্থাটিতে কাজ করবেন। এর বাইরে অন্যদের চাকরি থাকবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

বিচারক নিকোলস এমন এক সময়ে তার আদেশ দিয়েছেন, যখন কর্মকর্তারা ওয়াশিংটন ডিসিতে মার্কিন সাহায্য সংস্থাটির সদরদফতরে ইউএসএআইডির লোগো ঢাকছিল ও মুছে দিচ্ছিলেন।

গত ২০ জানুয়ারি, শপথ গ্রহণের কয়েক ঘণ্টা পরই সমস্ত মার্কিন বিদেশি সাহায্য স্থগিতের নির্দেশ দেন ট্রাম্প।

Tags: আদালতইউএসএআইডিকর্মীদের ছুটিমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
Previous Post

শিল্পী নাজমুন নাহার রহমানের পাচঁদিন ব্যাপী একক চিত্র প্রদর্শনী আজ

Next Post

বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৩৩ রোহিঙ্গা আটক

Next Post
সেনা সদস্যরা রোহিঙ্গাদের আটক করে, ছবি দেখুন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৩৩ রোহিঙ্গা আটক

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ভবনের প্রধান প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএসএমএমইউ থেকে বাদ বঙ্গবন্ধু, ব্যানারে নতুন নাম ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT