চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইনজীবী আলিফ হত্যা মামলায় বাদীর উপস্থিতি চেয়ে আদালতের সমন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:22 অপরাহ্ন 10, আগস্ট 2025
in - সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের একজন আইনজীবী আদালতের বাইরে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানিতে বাদীর ব্যক্তিগত উপস্থিতি চেয়ে সমন জারি করেছে আদালত। আগামী ২৫ অগাস্ট বাদীর উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হবে।

রোববার (১০ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতের বিচারক এস এম আলাউদ্দীন এই আদেশ দেন।

শুনানির সময় মামলার বাদীপক্ষের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর মোঃ রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, “চাঞ্চল্যকর এই মামলার বাদী ও নিহতের পিতা বয়সজনিত কারণে অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। পরে আদালত বাদীর উপস্থিতির জন্য সমন ইস্যু করেন। আগামী ২৫ অগাস্ট বাদীর উপস্থিতিতে শুনানির দিন ঠিক করেন।”

মামলার তদন্তকারী কর্মকর্তার দাখিল করা চার্জশিট অনুযায়ী এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত মোট আসামি ৪২ জন। এর মধ্যে এজাহারভুক্ত তিন জন ও তদন্তে প্রাপ্ত একজনকে অব্যাহতির সুপারিশ করেছেন তদন্তকারী কর্মকর্তা।

বর্তমানে সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসসহ গ্রেপ্তার রয়েছেন ২০ জন। আর পলাতক রয়েছে ১৮ জন আসামি।

Tags: আইনজীবী সাইফুল ইসলাম আলিফচট্টগ্রামহত্যা মামলা
Previous Post

মেসিকে নিয়ে সবশেষ যা জানালেন মিয়ামি কোচ

Next Post

৩ বছরের চুক্তিতে সৌদির আল-হিলালে ২৬ বর্ষী নুনেজ

Next Post
সৌদি আরবে আল-হিলালে ২৬ বছর বয়সী নুনেজের চুক্তি স্বাক্ষর।. Channel i News - চ্যানেল আই নিউজ

৩ বছরের চুক্তিতে সৌদির আল-হিলালে ২৬ বর্ষী নুনেজ

বিক্ষোভকারীরা পত্রপত্রিকা ও পতাকা হাতে প্রতিবাদ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের দীর্ঘতম সেতু নির্মাণের বিরুদ্ধে হাজার হাজার মানুষের বিক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT