চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পল্লী বিদ্যুতে ডিপ্লোমা প্রকৌশলীদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দিতে আদালতের নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:17 অপরাহ্ন 12, মার্চ 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের লোগো, বিদ্যুৎ সংস্থার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী দ্বিতীয় শ্রেণীর গেজেট ভুক্ত পদে নিয়োগ দানের জন্য নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

আফজালুর রহমান নামে এক ব্যক্তির রীট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ফাহমিদা কাদির ও বিচারপতি মুবিনা আসাফ এ আদেশ দেন।

রীট আবেদনে তিনি উল্লেখ করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১৯৭৮ এবং ১৯৯৪ সালের প্রকাশিত সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সকল ধরনের চাকরিতে ডিপ্লোমা প্রকৌশলীদের উপ-সহকারী প্রকৌশলী হিসেবে ১০ম গ্রেড বা দ্বিতীয় শ্রেণীর পদ মর্যাদা দেয়া হয়েছে।

কিন্তু গত ১২ নভেম্বর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে ডিপ্লোমা প্রকৌশলীদেরকে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ প্রদানের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এমনকি সরকারের প্রজ্ঞাপনকে পাশ কাটিয়ে বোর্ড তাদের ইচ্ছা মাফিক গ্রেডিং পদ্ধতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। যা রাষ্ট্রের আইন ও বিধির প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন বলে মনে করি।

শুধু তাই নয়, বৈষম্যমূলক এই বিধি সংস্কারের জন্য গত ১৪ জানুয়ারি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান বরাবর আবেদন করেন আফজালুর রহমান। আবেদনে ডিপ্লোমা প্রকৌশলীদেরকে উপসহকারী প্রকৌশলী এবং দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা প্রদান পূর্বক ১২ নভেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত করার জন্যও আবেদন করেন।

এ ব্যাপারে রীটকারীর আইনজীবী এ্যাডভোকেট আনোয়ার সাদাত বলেন, সংস্থাপন মন্ত্রণালয়ের ১৯৯৪ সালের বাংলাদেশের চাকরি নিয়োগ বিধিতে ডিপ্লোমা প্রকৌশলীদের উপসহকারী প্রকৌশলী এবং দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা প্রদানের নির্দেশনা রয়েছে। বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান এই বিধি মান্য করলেও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সরকারের এই প্রজ্ঞাপন তামিল না করে নিজেদের ইচ্ছামত নিয়োগ বিধি প্রবর্তন করে নিয়োগ কার্যক্রম পরিচালনা করে আসছে। এমনকি পল্লী বিদ্যুতের বোর্ড তাদের অধীনস্থ পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে বিমাতাসুলভ বৈষম্যমূলক আচরণ করছে।

আমরা আদালতকে বিষয়টি উত্থাপন করলে, হাইকোর্ট বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে আগামী ৯০ দিনের মধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ের ১৯৯৪ সনের প্রজ্ঞাপন অনুযায়ী ডিপ্লোমা প্রকৌশলীদেরকে উপ-সহকারী প্রকৌশলী এবং দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদায় নিয়োগ প্রদানের জন্য নির্দেশ প্রদান করেন।

আনোয়ার সাদাত বলেন, এই আদেশের ফলে পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রায় ১৭শ ডিপ্লোমা প্রকৌশলীদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা প্রাপ্তির পথ সুগম হয়েছে, যা ভবিষ্যতে নিয়োগ প্রাপ্তির ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এতে করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের মধ্যে চলমান দীর্ঘদিনের বৈষম্য ও বিরোধ প্রশমিত হবে বলে আশা করি।

Tags: ডিপ্লোমা প্রকৌশলীপল্লী বিদ্যুত
Previous Post

হজযাত্রীর সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ

Next Post

বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় আওয়ামী লীগ অপকর্ম করছে: মির্জা আব্বাস

Next Post
রাজনৈতিক নেতাদের সমাবেশে সাংবাদিক ও মিডিয়া কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় আওয়ামী লীগ অপকর্ম করছে: মির্জা আব্বাস

বাংলাদেশ জুনিয়র ডেভিস কাপ টিম টেনিস খেলোয়াড়রা একসঙ্গে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুনিয়র ডেভিস কাপে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT