চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের তিন দশক পর এসএসসি পাস করলেন এক দম্পতি

এস কে রাসেল by এস কে রাসেল
2:00 অপরাহ্ন 11, জুলাই 2025
in কিশোরগঞ্জ, জনপদ
A A
এক দম্পতি কৃষি মাঠে বসে, হাসিমুখে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের কুলিয়ারচরের দম্পতি মো. কাইসার হামিদ (৫১) ও মোছা. রোকেয়া আক্তার (৪৪) দীর্ঘ ৩০ বছরের দাম্পত্য জীবন পার করে একসঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে জানা যায়, কাইসার হামিদ ও রোকেয়া আক্তার দুজনেই জিপিএ ৪.১১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

হামিদ-রোকেয়া দম্পত্তি নরসিংদীর বেলাবো উপজেলার বিন্নাবাইদ দারুল উলুম দাখিল মাদ্রাসা থেকে এবারের দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এই সাফল্যে তাদের পরিবারে যেমন আনন্দের এক উপলক্ষ এনে দিয়েছে তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের নিয়ে শুরু হয়েছে প্রশংসা।

কাইসার হামিদ বলেন “সমাজে ভালো কিছু করতে পেরেছি, কিন্তু একটা জায়গায় মানসিক অস্বস্তি ছিলো—এসএসসি পাস করিনি। অনেক সময় পরিচয় দিতে গিয়ে চুপ থাকতে হতো, কেউ কেউ খোঁচাও দিতেন। তখনই সিদ্ধান্ত নিই—এই অধ্যায় বন্ধ করতে হবে। পড়াশোনার প্রতি ভালোবাসা আর সম্মান ফিরে পেতে যা দরকার, তা-ই করবো। অবশেষে আজ সফল হলাম।”

রোকেয়া আক্তার বলেন, “অল্প বয়সে বিয়ে, সন্তান, সংসার সব মিলিয়ে নিজের পড়াশোনার ইচ্ছেটা চাপা পড়ে ছিল। কিন্তু ভিতরে ভিতরে খুব পুড়তাম। সেই কষ্ট থেকে মুক্তি পেতেই এবার পরীক্ষা দিই। পাস করতে পেরে মনে হচ্ছে জীবনের এক বড় ভার নেমে গেছে।”

এই দম্পতির পাঁচ সন্তানের মধ্যে বড় মেয়ে নাসরিন সুলতানা স্নাতকোত্তর শেষ করেছেন। দ্বিতীয় মেয়ে জেসমিন স্নাতকের শেষ বর্ষে, তৃতীয় মেয়ে মাইমুনা নার্সিংয়ে পড়ছেন। আর ছেলে আবদুল্লাহ আল মামুন নবম এবং ফাহিম সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

মেয়ে জেসমিন সুলতানা বলেন, “মা-বাবা এসএসসি পাস নয়, সেটা আমরা কখনও গর্ব করে বলতাম না। কেউ জানতও না। এখন মনে হচ্ছে ওনারা যা করলেন, তা গর্ব করার মতোই। আমাদের ভাইবোনদের জন্য এটা একটা বিশাল অনুপ্রেরণা। এটা প্রমাণ করে লজ্জা নয়, শিক্ষার কোনো বয়স নেই।”

কাইসার হামিদ এবং রোকেয়া আক্তার বর্তমানে নয়া দিগন্ত এবং দৈনিক বুলেটিনের স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করেন।

Tags: এক দম্পতিএসএসসিতিন দশকপাস
Previous Post

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘ যানজটে যাত্রীদের দুর্ভোগ

Next Post

মালদ্বীপে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান

Next Post
বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান

অরিত্র হাসান, নিখোঁজ চবি শিক্ষার্থী, বাইকে বসে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন দিন ধরে নিখোঁজ চবি শিক্ষার্থী অরিত্র হাসান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT