চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের আর্থিক খাত ‘পেইনফুল’ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:26 অপরাহ্ন 12, মে 2026
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা দিচ্ছেন, পেছনে BASIC লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: বিএসআইসি–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

দেশের আর্থিক খাত এখন ‘পেইনফুল’ বা বেদনাদায়ক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ব্যাংক ও শেয়ারবাজারে অতীতে যা ঘটেছে, তা সবারই জানা। তবে সেসব সংকট কাটিয়ে উঠতে সরকার কাজ করছে।

মঙ্গলবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি (বিএসআইসি)’–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ অর্থনীতিতে নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে। স্টার্টআপ খাতে বিনিয়োগ বাড়াতে এ উদ্যোগ আত্মবিশ্বাস তৈরি করবে। তিনি বলেন, ‘আমাদের ক্রিয়েটিভ ইকোনমি প্রোগ্রাম রয়েছে। এ উদ্যোগের মাধ্যমে সৃজনশীল অর্থনীতির নানা খাতে কাজের সুযোগ তৈরি হবে।’

বিএসআইসির বিনিয়োগ কার্যক্রমে রাজনৈতিক হস্তক্ষেপ হবে না বলেও আশ্বাস দেন তিনি। আমির খসরু বলেন, ‘আমি কথা দিচ্ছি, এই বিনিয়োগে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ হবে না। আর্থিক খাতে যে স্বচ্ছতা আমরা আনতে চাই, সেটির প্রতিফলন এখানে দেখা যাবে।’

ব্যাংক খাতের সংকট মোকাবিলায় সরকার আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে বলেও জানান তিনি। তার ভাষ্য, ব্যাংকিং খাতে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। এ সমস্যা সমাধানে জেপি মরগ্যান, বিশ্বব্যাংক ও আইএফসির সঙ্গে সমন্বয় করে কাজ করছে সরকার।

অনুষ্ঠানে দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর যৌথ উদ্যোগে গঠিত ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি (বিএসআইসি)’–এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রাথমিকভাবে ৪২৫ কোটি টাকার তহবিল নিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশের স্টার্টআপ খাতে দেশীয় বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।

বিএসআইসি সূত্রে জানা গেছে, প্রায় ৩৫ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ এ তহবিলে দেশের ৩৯টি বাণিজ্যিক ব্যাংক শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হয়েছে। ব্যাংকগুলো প্রতি বছর তাদের নিট মুনাফার একটি অংশ তহবিলে দেবে। ফলে এটি এককালীন নয়, ধারাবাহিকভাবে সম্প্রসারিত তহবিল হিসেবে পরিচালিত হবে।

এ প্ল্যাটফর্মের আওতায় সিড, লেট-সিড ও সিরিজ-এ পর্যায়ের স্টার্টআপে বিনিয়োগ করা হবে। পুরো কার্যক্রম বাংলাদেশ ব্যাংকের প্রুডেনশিয়াল ফ্রেমওয়ার্কের আওতায় পরিচালিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. মোস্তাকুর রহমান বলেন, আর্থিক খাতের পরবর্তী ধাপের উন্নয়নে উদ্ভাবন, শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিএসআইসির মতো প্রতিষ্ঠান প্রয়োজন।

তিনি জানান, শুরুতে ৫০০ কোটি টাকার তহবিল গঠনের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। পরে তফসিলি ব্যাংকগুলোকে নিট লাভের ১ শতাংশ করে তহবিলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এ প্রতিষ্ঠান গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।

গভর্নর আরও বলেন, স্টার্টআপ বিনিয়োগের সুফল যাতে প্রান্তিক জনগোষ্ঠীও পায়, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে দেশে ক্যাশলেস সমাজ গড়ে তুলতেও ব্যাংকগুলো ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে দেশে স্টার্টআপ খাতে ৪৫০টির বেশি চুক্তির মাধ্যমে ১০০ কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগ এসেছে। তবে এর মধ্যে দেশীয় মূলধনের অংশ ৭ শতাংশেরও কম।

Tags: অর্থনীতিঅর্থমন্ত্রীআইএফসিআমির খসরু মাহমুদ চৌধুরীআর্থিক খাতএবিবিক্যাশলেস সোসাইটিজেপি মরগ্যানপরিকল্পনামন্ত্রীবাংলাদেশ ব্যাংকবিএসআইসিবিনিয়োগবিশ্বব্যাংকব্যাংক খাতশেয়ারবাজারস্টার্টআপ
Previous Post

বিজেপি ক্ষমতায় আসার পর আসাম-ত্রিপুরায় অনুপ্রবেশ সমস্যা মিটেছে: শুভেন্দু

Next Post

পাকিস্তানের বাজারে ভয়াবহ বিস্ফোরণে ৯ হন নিহত

Next Post
পাকিস্তানের বাজারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৯, ধ্বংসস্তূপে উদ্ধারকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বাজারে ভয়াবহ বিস্ফোরণে ৯ হন নিহত

প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসিভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসিভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT