চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্তমান সরকার গবেষণায় গুরুত্ব দিয়েছে বলেই দেশ আজ স্বয়ংসম্পূর্ণ: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:44 পূর্বাহ্ন 11, মার্চ 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, বাংলার প্রধানমন্ত্রী, জাতীয় সংসদে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দিতে আওয়ামী লীগ সরকারই প্রথম উদ্যোগ নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গবেষণায় আওয়ামী লীগ সরকার গুরুত্ব দিয়েছে বলেই দেশ আজ স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠছে।

সোমবার ১১ মার্চ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক ২০২৩-২০২৪ অর্থবছরের শিক্ষার্থী ও গবেষকদের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষক/ বিজ্ঞানীদের বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গবেষণার জন্য আপনাদের যে অনুদান দেয়া হচ্ছে তা জনগণের টাকায়। সুতরাং আপনারা আমাদের এমন কিছু উপহার দিবেন যেখান থেকে জনগণ উপকৃত হবে। জনগণের টাকায় জনগণের জন্য কাজ করবেন বলে আশা করি।

স্বাস্থ্যখাতে গবেষণা বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য বিষয়ক গবেষণায় আমরা পিছিয়ে আছি। এখন থেকে স্বাস্থ্য বিষয়ে গবেষণা বাড়াতে আমি ডাক্তারদের আহ্বান জানাই। আপনারা আমার সরকার থেকে সর্বোচ্চ সুযোগ পাবেন। শুধুমাত্র রোগী দেখার মধ্যে আবদ্ধ না থেকে গবেষণায় মন দিন।

তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের বিজ্ঞানমনষ্ক করে গড়ে তুলতে যা যা করার প্রয়োজন হবে আমাদের সরকার তার সবটুকু করবে। ২১০০ সালের বাংলাদেশ কেমন হবে সেই পরিকল্পনাও আমরা করে রেখেছি।

এ বছর ৫৪ জন শিক্ষার্থী ও গবেষকদের মাঝে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ ও বিশেষ গবেষণা অনুদানের চেক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tags: এনএসটি ফেলোশিপপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
Previous Post

তারকাদের পথ আটকে দিলেন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা

Next Post

সাফজয়ী তারকাদের ডেকে পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

Next Post
বাংলাদেশ নারী ফুটবল দল ট্রফি ও মেডেল নিয়ে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাফজয়ী তারকাদের ডেকে পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

তিন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিলের বিষয়টি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT