চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় প্রেসক্লাবের পাল্টাপাল্টি বিবৃতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:03 অপরাহ্ন 12, আগস্ট 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রেসক্লাবের সামনে ফুলের বাগান ও প্রতীকী স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসান হাফিজ ও আইয়ুব ভূঁইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্তের পদসহ সদস্যপদও বাতিল করা হয়েছে। অন্যদিকে, অব্যাহতির সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও চর দখলের মতো ক্ষমতা দখলের অপতৎপরতা উল্লেখ করে পাল্টা বিবৃতি দিয়েছেন ফরিদা ইয়াসমিন ও শ্যামল দত্ত।

রোববার ১১ আগস্ট জাতীয় প্রেসক্লাবের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবস্থাপনা কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্রের ১৩(ক) ও ৩৪ মোতাবেক জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত ও একজন নির্বাহী সদস্যকে তাদের পদসহ সদস্যপদও বাতিল করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্র-গণঅভ্যুত্থান পরিবর্তিত পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ১০ আগস্ট জাতীয় প্রেসক্লাবে এসে তাদের দাবি সংবলিত একটি স্মারকলিপি ব্যবস্থাপনা কমিটি বরাবরে পেশ করেন। তাদের দাবির যৌক্তিকতা বিবেচনা করে জাতীয় প্রেসক্লাব ও সদস্যদের নিরাপত্তা এবং সাংবাদিক সমাজের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে ফরিদা ইয়াসমিন, শ্যামল দত্ত এবং শাহনাজ সিদ্দীকি সোমার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্লাব গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৪-এর খ(১) (৩) ও (৪) অনুযায়ী সিনিয়র সভাপতি হাসান হাফিজকে সভাপতি ও যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর পরপরই অন্য এক বিবৃতিতে ফরিদা ইয়াসমিন ও শ্যামল দত্ত জানান, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, ক্ষমতার পালাবদলের পর জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির কয়েকজন সদস্য চর দখলের মতো ক্ষমতা দখলের প্রচেষ্টা চালাচ্ছেন। তারা সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষে ভাঙচুর চালিয়েছেন এবং জিনিসপত্র লুটপাট করেছেন।

‘‘সহ-সভাপতি হাসান হাফিজ ও যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়া অগঠনতান্ত্রিকভাবে নিজেদের ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষণা করেছেন। শুধু তাই নয়, তারা অগঠনতান্ত্রিকভাবে সভা আহ্বান করে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি এবং একজন সদস্যসহ তাদের তিনজনের সদস্যপদ বাতিল করেছেন। এছাড়া ৫০ জনের বেশি সিনিয়র সাংবাদিকের সদস্যপদ বাতিলের উদ্যোগ নিয়েছেন। আমরা এ ধরনের অপতৎপরতার তীব্র নিন্দা জানাই। সেইসঙ্গে তাদেরকে এই ধরনের অগঠনতান্ত্রিক কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানাই।’’

তারা আরও বলেন, জাতীয় প্রেসক্লাব একটি মর্যাদাসম্পন্ন প্রতিষ্ঠান। বিভিন্ন রাজনৈতিক বিশ্বাসের পেশাদার সাংবাদিকরা এর সদস্য। তারা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ক্লাবের বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেন। বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে যে কোনো ধরনের কর্মকাণ্ড গঠনতন্ত্রবিরোধী ও অবৈধ বলে গন্য হবে। এ ব্যাপারে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

প্রতিষ্ঠার পর থেকেই দল-মতের ঊর্ধ্বে উঠে পরিচালিত হয়েছে জাতীয় প্রেসক্লাব। একটি নিরপেক্ষ, নিয়মতান্ত্রিক ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে এর ব্যবস্থাপনা কমিটি নির্বাচিত হয়। আমাদের বিশ্বাস, গণতন্ত্রমনা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সাংবাদিকদের ‘দ্বিতীয় বাড়ি’ জাতীয় প্রেসক্লাব জবরদখলের এই গর্হিত কর্মকাণ্ডকে কোনভাবেই সমর্থন করবেন না।

তারা বলেন, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি গণমাধ্যম কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এর তীব্র নিন্দা জানানোর পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা যেন বিঘ্নিত না হয়, সে ব্যাপারে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।

Tags: জাতীয় প্রেস ক্লাবপ্রেস ক্লাব
Previous Post

রেমিট্যান্সে সুবাতাস ফিরেছে

Next Post

শোক দিবসকে সামনে রেখে যে আহ্বান জানালেন জয়

Next Post
সজীব ওয়াজেদ জয় দেশের ফিরে গুজবের জবাব দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শোক দিবসকে সামনে রেখে যে আহ্বান জানালেন জয়

Human Rights Forum Bangladesh logo with diverse faces. Channel i News - চ্যানেল আই নিউজ

অধ্যাপক আনোয়ার হোসেনের ওপর হামলায় এইচআরএফবি’র গভীর উদ্বেগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT