চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: দুই হাজার ছাড়ালো শনাক্তের সংখ্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:13 অপরাহ্ন 27, জুন 2022
in - সেমি লিড, স্বাস্থ্য
A A
জনসাধারণের মাস্ক পরা ও স্বাস্থ্য সচেতনতা দেখানো ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে কোভিড-১৯ সংক্রমণে ৮৪০তম দিনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন শনাক্ত হয়েছে আরও ২ হাজার ১০১ জন।

এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৪২ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ। করোনায় শনাক্তের হার ১৫ দশমিক ২০ শতাংশ।

গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ১৩ হাজার ৮২০টি পরীক্ষায় দুই হাজার ১০১ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ২০ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৯৪ লাখ ১৪ হাজার ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৮ লাখ ৯১ হাজার ৪৯৪টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে এক কোটি ৪৩ লাখ ৫ হাজার ৮৭৯টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছে ১৯ লাখ ৬৭ হাজার ২৭৪ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ১৭৯ জনসহ মোট ১৯ লাখ ছয় হাজার ৮৬৭ জন সুস্থ হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৯৩ শতাংশ।

মৃত দু’জনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তারা একজন ষাটোর্ধ্ব ও একজন সত্তরঊর্ধ্ব। তারা দু’জনই ঢাকা বিভাগের।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৫৪ কোটি ৯০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৩ লাখ ৫১ হাজারের বেশি। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫২ কোটি ৪১ লাখের বেশি।

Tags: coronacoronavirusCOVID-19করোনাকরোনাভাইরাসকোভিড-১৯
Previous Post

‘স্বাস্থ্য কমপ্লেক্সে পানিবন্দী মানুষদেরও আশ্রয় দেওয়া হয়েছে’

Next Post

বন্যায় ক্ষতিগ্রস্থ হাজংদের ত্রাণের চেয়ে অবকাঠামো বেশি জরুরি

Next Post
Hajong women affected by flood in Bangladesh, seeking aid and support. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যায় ক্ষতিগ্রস্থ হাজংদের ত্রাণের চেয়ে অবকাঠামো বেশি জরুরি

এলভিস প্রিসলি স্টেজে পারফর্ম করছেন, পটভূমিতে রঙিন আলোর ঝলকানি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে দর্শকের মন জয় করছে ‘এলভিস’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT