চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বে করোনায় ৩ লাখের বেশি শনাক্ত, কমেছে মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:55 পূর্বাহ্ন 30, মে 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৫২৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ২৬ হাজার ৫৮৬ জন।

সোমবার (৩০ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ১০ হাজার ৮২২ জনে। করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ কোটি ১৫ লাখ ২৫ হাজার ৬৪৪ জনে। সুস্থ হয়েছে ৫০ কোটি ২৩ লাখ ৪ হাজার ৬১১ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৮৯ হাজার ৫০০ জন আক্রান্ত হয়েছেন উত্তর কোরিয়ায়। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে তাইওয়ান। গত ২৪ ঘণ্টায় এই দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৫ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৬ হাজার ৬০৫ জন। মৃত্যু তালিকায় এরপরই রয়েছে রাশিয়া, ব্রাজিল, জাপান, অস্ট্রেলিয়া ও ইতালি।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৭২ জন এবং মারা গেছেন ১৪ জন। রাশিয়ায় মারা গেছেন ৮৫ জন এবং আক্রান্ত ৪ হাজার ১৮৮ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৭৮৭ জন এবং মারা গেছেন ৩০ জন। নিউজিল্যান্ডে আক্রান্ত ৪ হাজার ৮৯৯ জন এবং মারা গেছেন ৯ জন। গ্রিসে আক্রান্ত ২ হাজার ৫৭৫ জন এবং মারা গেছেন ১৯ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ১২ হাজার ৬৫৪ জন এবং মারা গেছেন ১৯ জন। থাইল্যান্ডে আক্রান্ত ৩ হাজার ৬৪৯ জন এবং মারা গেছেন ২৪ জন। ইতালিতে আক্রান্ত ১৪ হাজার ৮২৬ জন এবং মারা গেছেন ২৭ জন। জাপানে আক্রান্ত ২৪ হাজার ৯১৯ জন এবং মারা গেছেন ৩৯ জন। ব্রাজিলে মৃত্যু ৬১ জন এবং আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১৯৫ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ হাজার ৬৯৪ জন। মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩১ লাখ ৫৪ হাজার ৭৩৭ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ২৪ হাজার ৫৮৬ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Tags: করোনাভাইরাসচীনের উহানবিশ্ব স্বাস্থ্য সংস্থাশনাক্ত
Previous Post

ব্রাজিলে বন্যা ও ভূমিধসে ৪৪ জনের মৃত্যু

Next Post

আইপিএল-এর মঞ্চে মুক্তি পেল ‘লাল সিং চাড্ডা’র ট্রেলার

Next Post
বিভিন্ন পেশার মানুষজনের জীবন ও সংস্কৃতি চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএল-এর মঞ্চে মুক্তি পেল ‘লাল সিং চাড্ডা’র ট্রেলার

বাংলাদেশের কৃষকরা বোরো ধান কাটছেন পানিতে ডুবে থাকা মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

বোরো মৌসুমের পাকা ধান নিয়ে বিপাকে কৃষক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT