চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতজুড়ে করোনা আতঙ্ক; বাড়ছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:47 অপরাহ্ন 01, জুন 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনা পরীক্ষার জন্য নারীর নাক পরীক্ষা করছে স্বাস্থ্যকর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতজুড়ে আবারও বাড়ছে কোভিড-১৯ আতঙ্ক। চলতি সময়ে এখন পর্যন্ত তিন হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে। এছাড়াও রয়েছে মৃত্যুর খবর। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কেরালা, মহারাষ্ট্র এবং দিল্লি।

রোববার (১ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ তথ্য থেকে এ পরিসংখ্যান জানা যায়।

মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যে তিন হাজার ৩৯৫ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে, যা গত সপ্তাহের তুলনায় এক হাজার ২০০ শতাংশ বেশি।

এতে বলা হয়, ২২ মে ভারতে ২৫৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এরপর ২৬ মে এর সংখ্যা পৌঁছায় এক হাজার ১০ জন-এ। এরপর শুক্রবার থেকে শনিবারের মধ্যে ৬৮৫ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়। এছাড়াও এসময়ের মধ্যে চারজনের মৃত্যুর খবরও প্রকাশিত হয়।

মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত করোনা শনাক্ত রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কেরালা। রাজ্যটিতে মোট এক হাজার ৩৩৬ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে শুধুমাত্র গত শুক্রবার আক্রান্ত হয়েছে ১৮৯ জন।

এছাড়াও মহারাষ্ট্রে ৪৬৭, দিল্লিতে ৩৫৭, গুজরাটে ২৬৫, কর্ণাটকে ২৩৪, পশ্চিম বাংলায় ২০৫, তামিল নাডুতে ১৮৫ এবং উত্তর প্রদেশে এই সংখ্যা ১১৭ জনে পৌঁছেছে।

চলতি বছরে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়।

Tags: করোনা আতঙ্ককরোনায় মৃত্যুকোভিড আক্রান্তভারতভারতে করোনা
Previous Post

ইরানের কাছে যে চুক্তি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

Next Post

পিএসজির ইউরোপসেরায় নেইমারের ‘পাঁচ হাততালি’

Next Post
নেইমার পিএসজির ফুটবল ম্যাচে ব্যর্থতার চিহ্ন দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজির ইউরোপসেরায় নেইমারের ‘পাঁচ হাততালি’

ড. খন্দকার মোশাররফ উপদেষ্টা পরিষদ ছোট করার দাবি জানান. Channel i News - চ্যানেল আই নিউজ

উপদেষ্টা পরিষদ ছোট করা গেলে নির্বাচন দিতে সুবিধা: ড. খন্দকার মোশাররফ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT