চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ষসেরা গোলরক্ষকের দৌড়ে এগিয়ে যারা

কোপা ট্রফির মনোনয়নে ইয়ামাল-গার্নাচো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:49 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের জাতীয় ফুটবল দলের গোলরক্ষক উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইব্রেকারে ফরোয়ার্ডদের আতঙ্কের নাম এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টিনার বিশ্বকাপ জয় ও টানা দুবার কোপা শিরোপা জয়ে অতন্দ্রপ্রহরীর দায়িত্ব সামলেছেন। গত কোপা আমেরিকায় আলবিসেলেস্তেদের শিরোপা উপহার দেয়ার পাশাপাশি ক্লাব ফুটবলেও দারুণ করেছেন তিনি। অ্যাস্টন ভিলাকে দীর্ঘসময় পর চ্যাম্পিয়ন্স লিগে তুলতে ভূমিকা রেখেছেন। গোলরক্ষকদের বর্ষসেরা পুরস্কার ‘ইয়াসিন ট্রফি’র সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন এমি।

বুধবার রাতে ২০২৪ সালের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকার সঙ্গে ইয়াসিন ট্রফি’র দৌড়ে মনোনীতদের তালিকাও জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’। আগামী ২৮ অক্টোবর প্যারিসে জমকালো আয়োজনে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

বর্ষসেরা গোলরক্ষকের দৌড়ে মার্টিনেজের সঙ্গী হয়েছেন স্পেনকে ইউরো শিরোপা এনে দেয়া অ্যাথলেটিক ক্লাবের উনাই সিমন। রিয়াল মাদ্রিদের ইউক্রেনীয় গোলরক্ষক আন্দ্রে লুনিন আছেন তালিকায়।

জায়গা করে নিয়েছেন পোর্তো ও পর্তুগালের ডিয়েগো কস্তা, পিএসজি ও ইতালির জিয়ানলুইজি দোন্নারুম্মা, ফ্রান্স ও এসি মিলানের মাইক ম্যাগনান, জর্জিয়া ও ভ্যালেন্সিয়ার জিউর্জি মামার্ডাসভিলি, সুইজারল্যান্ড ও ইন্টার মিলানের ইয়ান সোমার ও সাউথ আফ্রিকার রনউয়েন উইলিয়ামস।

তরুণ ফুটবলারদের পুরস্কার কোপা ট্রফির মনোনীতদের তালিকায় আছেন স্পেন ও বার্সেলোনার ‘ওয়ান্ডার কিড’ খ্যাত লামিন ইয়ামাল, আর্জেন্টিনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের আলেজান্দ্রো গার্নাচো।

তাদের পাশাপাশি আছেন- তুরস্ক ও রিয়াল মাদ্রিদের ‘মেসি’ খ্যাত আর্দা গুলার, স্পেন ও বার্সেলোনার পাও কুবার্সি, সলজবুর্গ ও আইভরি কোস্টের করিম কোনাতে, ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের কোবে মাইনু, পর্তুগালের জোয়াও নাভাস, ব্রাজিলের স্যাভিনহো, বায়ার্ন মিউনিখ ও ফ্রান্সের ম্যাথাস টেল, পিএসজি ও ফ্রান্সের ওয়ারেন জেইরি-এমিরি।

Tags: ইয়ামালকোপা ট্রফিগার্নাচোমার্টিনেজলিড স্পোর্টসসিমন
Previous Post

রাজধানীর যেসব রাস্তা দিয়ে যাবে ‘শহীদি মার্চ’

Next Post

শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে যেসব ‘বড় পরিবর্তন’

Next Post
বাংলাদেশের পতাকা হাতে হাজারো জনতার গণজমায়েত. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে যেসব 'বড় পরিবর্তন'

জনতার রোষানলে ঋতুপর্ণা, জনসমাগমের মাঝে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জনতার রোষানলে ঋতুপর্ণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT