চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার বিপক্ষে নামার আগেই দুঃসংবাদ পেল রিয়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:58 অপরাহ্ন 24, এপ্রিল 2025
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ কোচের ছবি, তিনি মাঠে দাঁড়িয়ে পানীয় পান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গেটাফেকে হারিয়ে লা লিগা শিরোপা দৌড়ে নিজেদের টিকিয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ। তরুণ আর্দা গুলেরের একমাত্র গোলে কলিসিয়াম থেকে জয় নিয়ে ফিরেছে লস ব্লাঙ্কোসরা। লিগের মীমাংসার জন্য অপেক্ষা বাড়লেও কঠিন পরীক্ষা রয়েছে রিয়ালের সামনে। গেটাফের বিপক্ষে দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটে পড়েছে তাদের।

প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে লা লিগার ম্যাচে ১-০তে জিতেছে রিয়াল। সামনে এল ক্ল্যাসিকো। শনিবার কোপা ডেল রে’র ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে এ নিয়ে তৃতীয়বার মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আগের দু-দেখায় রিয়ালকে বড় ব্যবধানে হারিয়েছে বার্সা। ফলে হেরে গেলে হ্যাটট্রিক হারের স্বাদ পাবে কার্লো আনচেলত্তির দল।

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে হাইভোল্টেজ ফাইনালের আগে আনচেলত্তির কপালে বাড়ছে দুশ্চিন্তার ভাঁজ। আগে থেকেই ফাইনালে কাইলিয়ান এমবাপে ও ফেরল্যান্ড মেন্ডিকে পাওয়া নিয়ে শঙ্কায় ছিলেন আনচেলত্তি। নতুন করে চোটে পড়েছেন ডিফেন্ডার ডেভিড আলাবা ও মিডফিল্ডার এডুয়ার্ডো কামাভিঙ্গা। ফাইনালে বার্সার বিপক্ষে এদুজনকে পাওয়া এখন অনিশ্চিত।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে রিয়ালের ইতালিয়ান কোচ আনচেলত্তি বলেছেন, ‘আমরা দেখব তাদের শারীরিক পরীক্ষায় কী জানা যায়, কিন্তু (আলাবা এবং কামাভিঙ্গা) উভয়ই পায়ের পেশির চোটে ভুগছেন এবং দেখে মনে হচ্ছে শনিবার খেলাটা তাদের জন্য অবশ্যই কঠিন হবে।’

Tags: আনচেলত্তিআলাবাকামাভিঙ্গাবার্সেলোনারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
Previous Post

ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব বিষয়ে যা বললেন বাণিজ্য উপদেষ্টা

Next Post

শিল্পী সংঘের শপথ অনুষ্ঠানে যে অনুরোধ করলেন সেলিম

Next Post
শিল্পী সংঘের শপথ অনুষ্ঠানে বক্তা সেলিমের অনুরোধের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পী সংঘের শপথ অনুষ্ঠানে যে অনুরোধ করলেন সেলিম

বাংলাদেশ ক্রিকেটার গম্ভীরের হত্যার হুমকি নিয়ে সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

গম্ভীরকে হত্যার হুমকি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT