চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোপা আমেরিকায় শুধু মেসি-ডি মারিয়ার জায়গা নিশ্চিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:46 অপরাহ্ন 27, মার্চ 2024
in ফুটবল, স্পোর্টস
A A
অ্যাডি হ্যাগি আর্জেন্টিনা দলের কোচের ছবি, প্রেস কনফারেন্সে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। দুটিতেই জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন দলটি। কোস্টারিকার বিপক্ষে হ্যামস্ট্রিংয়ের চোটে স্কোয়াডে ছিলেন না কিংবদন্তি লিওনেল মেসি। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন অ্যাঙ্গেল ডি মারিয়া। ম্যাচ শেষে কোচ লিওনেল স্কালোনি বলেছেন, কোপা আমেরিকার স্কোয়াডে অন্যকারও জায়গা এখনও পাকা না হলেও থাকবেন মেসি-ডি মারিয়া।

লস অ্যাঞ্জেলেসের মেমোরিয়াল স্টেডিয়ামে বুধবার কোস্টারিকার বিপক্ষে প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দলটি আগের ম্যাচে এল সালভাদরের বিপক্ষে জিতেছে।

এমন পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট স্কালোনি। বলেছেন, ‘এই সফরে যেভাবে খেলেছি, তাতে আমরা সন্তুষ্ট। আসলে সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই, সবাই কঠিন প্রতিপক্ষ। দ্বিতীয় ম্যাচে দল পরিণত পারফরম্যান্স করেছে। কারণ, বেশ কঠিন পরিস্থিতিতে পড়েছিলাম আমরা। দ্বিতীয়ার্ধে ২৫ মিনিট খুব ভালো খেলেছে দল।’

আর্জেন্টিনা জার্সিতে অভিষেক হয়েছে গোলরক্ষক ওয়াল্টার বেনিতেজের। তাকে নিয়ে স্কালোনি বলেছেন, ‘সে থাকতেও পারে। কারণ, সে এখানে দলের সঙ্গে আছে। কিন্তু আমি কারও জায়গার নিশ্চয়তা দিতে পারি না, শুধু একজন বাদে। সে এখানে নেই। আপনারা জানেন সে কে (মেসি)। আর হ্যাঁ, ফিদেও (ডি মারিয়া) থাকবে। তার থাকা নিশ্চিত।’

Tags: আর্জেন্টিনাকোপা আমেরিকা ২০২৪কোস্টারিকাডি মারিয়ামেসিলিড স্পোর্টস
Previous Post

ড. ইউনূসের ইউনেস্কো পুরস্কার পাওয়ার খবর মিথ্যা: শিক্ষামন্ত্রী

Next Post

রমজানে মসজিদ পরিচ্ছন্নতায় বিশেষ ক্যাম্পেইন

Next Post
চ্যানেল আই অনলাইন রমজানে মসজিদ পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজানে মসজিদ পরিচ্ছন্নতায় বিশেষ ক্যাম্পেইন

রোনালদো মেজাজ হারিয়ে কথা বলছেন, ফুটবল ম্যাচে উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

হেরে ‘মেজাজ’ হারানো রোনালদোর সমালোচনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT