চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডি মারিয়া বিদায়লগ্নে বললেন- ‘এমনটাই লেখা হয়েছিল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:48 পূর্বাহ্ন 15, জুলাই 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ডি মারিয়া ফুটবল ম্যাচে জয় উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোপা আমেরিকার শিরোপা জিতে আন্তর্জাতিক ফুটবল থেকে রাজকীয় বিদায় নিলেন অ্যাঙ্গেল ডি মারিয়া। কলম্বিয়ার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচ শেষে অশ্রুসিক্ত নয়নে হাত নেড়ে দর্শকদের থেকে বিদায় নেন ৩৬ বর্ষী তারকা। আর্জেন্টিনার জার্সি তুলে রাখবেন জানিয়েছিলেন আসর শুরুর আগেই।

মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে সোমবার সকালে কলম্বিয়ার বিপক্ষে দ্বৈরথ শুরুর আগে কন্যা পিয়া এবং মিয়াকে জড়িয়ে ধরেছিলেন ডি মারিয়া। এ সময় একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

১৬ বছরের ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে ১৪৫ ম্যাচ খেলেছেন ডি মারিয়া। গোল করেছেন ৩১টি। যার মধ্যে স্মরণীয় ফাইনালের তিন গোল। শেষবেলায় আবেগাক্রান্ত হয়ে বলেছেন, নিয়তি এভাবেই তার সমাপ্তিটা প্রাপ্তির খাতায় লিখে রেখেছিল।

‘এমনটাই লেখা হয়েছিল এবং সেভাবেই সব হচ্ছিল। আমি স্বপ্ন দেখেছিলাম যে আমরা ফাইনালে পৌঁছেছি এবং আমরা জিতেছি। আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি এভাবে অবসর নিয়েছি। আমি গতরাতে ছেলেদের বলেছি।’

আর্জেন্টিনার রেকর্ড ১৬তম কোপা আমেরিকা জয় উদযাপন নিয়ে ডি মারিয়া বললেন, ‘এটা সহজ মনে হয়, তবে এটি খুব কঠিন। আমি এই প্রজন্মের কাছে চিরকৃতজ্ঞ, যারা আমাকে সবকিছু দিয়েছে এবং যা চেয়েছি তা অর্জন করতে পেরেছি। যদি পূর্ববর্তী প্রজন্মের সাথে কিছু জিততাম, সেটা প্রাপ্য ছিল।’

ডি মারিয়া আর্জেন্টিনার হয়ে ষষ্ঠ কোনো মেজর শিরোপা জিতলেন। ২০২২ বিশ্বকাপ, ২০২১ এবং ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিস্মিমা, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং ২০০৮ অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন আর্জেন্টিনার জার্সিতে।

Tags: আর্জেন্টিনাকলম্বিয়াকোপা আমেরিকা ২০২৪ডি মারিয়াফাইনালমিয়ামিলিড স্পোর্টসহার্ডরক স্টেডিয়াম
Previous Post

বিয়ের খাবারে নেই মাছ-মাংস, ভাঙচুর করলো বরপক্ষ

Next Post

রাজধানীর কিছু এলাকায় মঙ্গলবার বন্ধ থাকবে গ্যাস

Next Post
বেভারলি হিলস খ্যাত অভিনেত্রী শ্যানেন ডোহার্টির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত 'বেভারলি হিলস' খ্যাত অভিনেত্রী শ্যানেন ডোহার্টি

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ও আর্মির কূটনৈতিক অগ্রগতি. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা প্রত্যাবাসন: আরাকান আর্মির কূটনৈতিক অগ্রগতির চাবিকাঠি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT