চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদায়ী ম্যাচে ডি মারিয়াকে ঘিরে যে আশা মেসির

কোপা আমেরিকা ২০২৪

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:31 অপরাহ্ন 14, জুলাই 2024
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি ও ডি মারিয়া ফুটবল মাঠে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোপা আমেরিকার চলতি আসরে ফাইনালের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেবেন অ্যাঙ্গেল ডি মারিয়া। কলম্বিয়ার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচটি তাই স্মরণীয় করে রাখতে চান লিওনেল মেসি। শিরোপা জয়ের সঙ্গে ডি মারিয়ার কাছ থেকে গোলের আশাও করছেন কিংবদন্তি।

আর্জেন্টিনার দীর্ঘ শিরোপাখরা কাটে ২০২১ সালে, ডি মারিয়ার জয়সূচক গোলে কোপা জিতে নেয় আর্জেন্টিনা। পরে ২০২২ সালে লা ফিনালিস্সিমা, ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও গোল করেন তিনি। বয়সে মেসির চেয়ে ডি মারিয়া আট মাসের ছোট হলেও আন্তর্জাতিক ফুটবলকে এখনই বিদায় বলে দিচ্ছেন ৩৬ বর্ষী তারকা।

বয়সভিত্তিক ফুটবল থেকে ডি মারিয়ার সঙ্গে খেলে আসা সতীর্থ-বন্ধুর থেকে এবারের ফাইনালেও গোল চান অধিনায়ক মেসি। বলেছেন, ‘কে জানে, হয়তো সে ফাইনালে আরও একটি গোল করবে। যেমন সে খেলেছে আগের সবগুলো ফাইনালে। এটা হবে অসাধারণ। দল এখনো আশা করছে সে অবসরের সিদ্ধান্ত থেকে ফিরে আসবে। আমরা সবসময় তাকে বলি যে, সবকিছু ঠিকঠাক থাকলে সামনে আমাদের প্লে-অফের খেলা আসছে। তবুও, সে তার সিদ্ধান্তে অটল। এমন কোনকিছুই নেই যে, তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে।’

১৬ বছরের ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে ১৪৪টি ম্যাচ খেলেছেন ডি মারিয়া। গোল করেছেন ৩১টি। যার মধ্যে স্মরণীয় ফাইনালের তিন গোল। ক্যারিয়ারের শুরুর চেয়ে শেষবেলায় তাই প্রাপ্তির ভাণ্ডার পরিপূর্ণ দেখছেন তিনি।

মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে সোমবার ভোরে ফাইনাল মহারণে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কলম্বিয়া। ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু ম্যাচ। এবারের কোপায় রেকর্ড সর্বোচ্চ ১৬তম শিরোপা জয়ের লক্ষ্য আলবিসেলেস্তেদের, অন্যদিকে কোনো মেজর টুর্নামেন্টে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার আশায় কলম্বিয়া।

Tags: আর্জেন্টিনাকলম্বিয়াকোপা আমেরিকা ২০২৪ডি মারিয়ামেসিলিড স্পোর্টস
Previous Post

কোটাবিরোধী আন্দোলনে অচল বরিশাল

Next Post

তারকাবহুল সিরিজ ‘রইলো বাকি দশ’, কোথায় দেখবেন?

Next Post
চ্যানেল আই অনলাইন: তারকাবহুল সিরিজ 'রইলো বাকি দশ' এর প্রচার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তারকাবহুল সিরিজ 'রইলো বাকি দশ', কোথায় দেখবেন?

প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, পটভূমিতে সবুজ ও নীল রঙের ব্যাকড্রপ. Channel i News - চ্যানেল আই নিউজ

কোন দেশে কী পণ্য রপ্তানি করা যায় তালিকা করুন: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT