চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোপার আগে আকস্মিক অবসরে কাভানি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:14 পূর্বাহ্ন 31, মে 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ক্লাবের জার্সি পরা ফুটবল খেলোয়াড় অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাদেশীয় ফুটবল আসর কোপা আমেরিকা শুরুর মাত্র ২০ দিন আগে আকস্মিকভাবে অবসরের ঘোষণা দিলেন এডিনসন কাভানি। উরুগুয়ের অভিজ্ঞ স্ট্রাইকার বৃহস্পতিবার ইনস্টাগ্রামে দেয়া পোস্টে আনুষ্ঠানিকভাবে নিজের সিদ্ধান্তের কথা জানান।

উরুগুয়ের ফুটবল ইতিহাসের গুরুত্বপূর্ণ এক খেলোয়াড় ৩৭ বর্ষী কাভানি। তিনি ২০১১ সালে জাতীয় দলের জার্সিতে কোপার শিরোপা জিতেছিলেন।

আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের হয়ে খেলতে থাকা এ ফুটবলার আবেগঘন এক পোস্টে লিখেছেন, আমি শুধু আপনাদের ধন্যবাদ জানাতে চাই প্রতিটি শিক্ষার জন্য। আমি বেশি কথা বাড়াতে চাই না। আজ কিছু শব্দ কিন্তু গভীর অনুভূতির জন্ম দিচ্ছে। যারা এত বছর ধরে আমার পথচলার অংশ ছিলেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ।

আন্তর্জাতিক ফুটবল ছাড়লেও ক্লাব ক্যারিয়ারটা টেনে নিয়ে যাওয়ার ইঙ্গিতটাই কাভানি তার লেখায় দিয়ে রাখলেন। উরুগুয়ের হয়ে লম্বা সময় ধরে খেলার অনুভূতিটাও তিনি প্রকাশ করেন।

আমি যা সবচেয়ে বেশি ভালোবাসি তা হল, দেশের প্রতিনিধিত্ব করা। এই জার্সিটি পরতে পেরে আনন্দিত এবং সবসময় ধন্য হয়েছি। নিঃসন্দেহে বছরগুলো অনেক মূল্যবান ছিল। আমার বলার,এবং মনে রাখার হাজার হাজার জিনিস আছে। কিন্তু আজ আমি কর্মজীবনের এই নতুন পর্যায়ে নিজেকে উৎসর্গ করতে চাই। আমাকে যেখানে থাকতে হবে, সেখানে নিংড়ে দিতে চাই।

২০০৮ সালে আন্তর্জাতিক ফুটবলে কাভানির অভিষেক হয়, খেলেন ১৩৬ ম্যাচ খেলেন। উরুগুয়ের ইতিহাসে তার চেয়ে বেশি ম্যাচ জাতীয় দলে আর কেউ খেলেননি। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে তিনি রেকর্ড ৫৮ গোলের মালিক।

অবসরের বিষয়ে এই তারকা স্ট্রাইকার লিখেছেন, আজ আমি এক ধাপ সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু সবসময় নিজের দলকে স্পন্দিত হৃদয়ের সাথে অনুসরণ করবো। যেমনটা এই সুন্দর জার্সিটি নিয়ে আমার মাঠে নামার সময়ে পালা ছিল।

কাভানি কোপা আমেরিকা এবং বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টে নিজেকে ধারাবাহিক পারফর্মার হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। সাউথ আফ্রিকায় ২০১০ বিশ্বকাপ এবং রাশিয়ায় ২০১৮ ফিফা বিশ্বকাপে উরুগুয়ে চতুর্থ স্থান অর্জন করে। দলটির সাফল্যে এই অভিজ্ঞ খেলোয়াড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

Tags: অবসরউরুগুয়েকাভানিকোপা আমেরিকা ২০২৪লিড স্পোর্টস
Previous Post

রাশিয়ায় হামলা চালানোর অনুমতি দিলেন জো বাইডেন

Next Post

জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন শুরু শনিবার

Next Post
বাচ্চাদের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের জন্য টিকা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন শুরু শনিবার

বাংলাদেশের একজন সংবাদ প্রতিবেদক, পেশাদার পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবের দ্বিতীয় হোম ভেন্যুতে সুবিধা পাবে টাইগাররা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT