চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা-ইকুয়েডর কোয়ার্টার: পরিসংখ্যান কী বলছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:17 অপরাহ্ন 04, জুলাই 2024
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা-ইকুয়েডর কোয়ার্টার ম্যাচে খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিরোপা ধরে রাখার মিশনে ঠিকঠাকভাবে এগোচ্ছে আর্জেন্টিনা। গ্রুপপর্বে সব ম্যাচ জিতে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে যাওয়া দলটির প্রতিপক্ষ ইকুয়েডর। নিকট অতীত তো বটেই, সার্বিক পরিসংখ্যানেও দুদলের মুখোমুখি লড়াইয়ে যোজন ব্যবধানে এগিয়ে আলবিসেলেস্তে বাহিনী। উপমহাদেশীয় আসরের ইতিহাস বলছে, দল দুটির দ্বৈরথে আকাশী-নীলদের রয়েছে একচেটিয়া আধিপত্য।

শুক্রবার কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইকুয়েডর। টেক্সাসে এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচ।

সব প্রতিযোগিতা মিলিয়ে এপর্যন্ত লাতিন অঞ্চলের দুদল ৪০বার মুখোমুখি হয়েছে। জয়ের হিসেবে অনেকখানি এগিয়ে লিওনেল স্কালোনির দল। আর্জেন্টিনার ২৪ জয়ের বিপক্ষে ইকুয়েডরের জয় ৫টিতে। বাকি ১১ ম্যাচ হয়েছে ড্র।

কোপা আমেরিকাতে দুদল ইতিহাসের প্রথমবার একে অপরের বিপক্ষে লড়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪১ সালে মাঠে গড়ানো ম্যাচে আর্জেন্টিনা ৬-১ গোলের বিশাল জয় পায়। শতাব্দী প্রাচীন টুর্নামেন্টটিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ইকুয়েডরের একটিও জয় নেই। ১৬ ম্যাচের ভেতর ৫ ড্রয়ের পাশাপাশি ১১টিতে তারা পরাজয়ের স্বাদ পেয়েছে।

যুক্তরাষ্ট্রের মাটিতে চলতি আসর শুরুর আগে গত ৯ জুন আর্জেন্টিনা-ইকুয়েডর খেলেছিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। একমাত্র গোলের জয়ে মেসিরা মাঠ ছাড়ে। ২০২৩ সালের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও স্কালোনির শিষ্যরা একই ব্যবধানে জয় তুলেছিল।

ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনার সঙ্গে প্রায় নয় বছর আগে জয়ের দেখা পেয়েছিল ইকুয়েডর। ২০১৫ সালের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে ২-০ গোলে জিতেছিল র‍্যাঙ্কিংয়ের ৩০ নম্বরে থাকা দলটি।

Tags: আর্জেন্টিনাইকুয়েডরকোপা আমেরিকা ২০২৪কোয়ার্টার ফাইনালপরিসংখ্যানলিড স্পোর্টস
Previous Post

মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালে রায়ের বিরুদ্ধে আবেদন শুনানি মুলতবি

Next Post

অনন্ত-রাধিকার বিয়ে মাতাতে কত নেবেন জাস্টিন বিবার?

Next Post
জাস্টিন বিবার পারফর্ম করছেন, অনন্ত-রাধিকা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অনন্ত-রাধিকার বিয়ে মাতাতে কত নেবেন জাস্টিন বিবার?

শাহবাগে কোটাবিরোধী আন্দোলনে হাজারো মানুষ জমায়েত. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় দিনের কোটাবিরোধী আন্দোলনে অবরুদ্ধ শাহবাগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT