চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি সেমিতে খেলবেন কিনা, স্পষ্ট জানালেন স্কালোনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:54 অপরাহ্ন 09, জুলাই 2024
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা কোচ স্কালোনি সেমিতে মেসির খেলার বিষয়ে স্পষ্ট মন্তব্য করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোপা আমেরিকার সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে হাজির হন লিওনেল স্কালোনি। ডান পায়ের মাংসপেশির পুরনো চোটে ভুগতে থাকা লিওনেল মেসির খেলা নিয়ে অবধারিতভাবে তার কাছে প্রশ্ন যায়। আর্জেন্টাইন কোচ এ ব্যাপারে পরিষ্কার ভাষায় উত্তরও দিয়েছেন।

স্কালোনির উত্তরে আর্জেন্টিনার সমর্থকরা স্বস্তি পেতে পারেন। কানাডার বিপক্ষে শেষ চারের লড়াইয়ে মেসির খেলা নিয়ে সব শঙ্কা কোচ উড়িয়ে দিয়েছেন। শুরুর একাদশে থাকবেন মেসি, সেটিও বলে দিয়েছেন।

‘সে খেলার জন্য শতকরা ৯৯ ভাগ ফিট। আমার কখনোই মনে হয়নি যে খেলার জন্য সে ফিট নয়। যতবার মাঠে নেমেছে, কোনো সন্দেহ ছাড়াই তাকে খেলার জন্য উপযুক্ত মনে হয়েছে। আমার জন্য এটা সহজ সিদ্ধান্ত। যদি সে ফিট থাকে, তাহলে খেলবে। যদি ফিট না থাকে তবে শেষ ৩০ মিনিট খেলবে। এটা খুবই সহজ ব্যাপার।’

পেরুর বিপক্ষে গ্রুপপর্বে শেষ ম্যাচে ছিলেন না লিওনেল মেসি। কোয়ার্টার ফাইনালের আগে আর্জেন্টাইন মহাতারকা মাঠের পারফরম্যান্সে ছিলেন অনুজ্জ্বল। পেনাল্টি শ্যুটআউটে প্রথম শট নেন, বল উপরের বারে লেগে ফেরে। সেমিতে তবুও এলএম টেনের প্রয়োজনীয়তার কথা জোরালভাবে বললেন আকাশী-নীলদের কোচ।

‘যখন সে ফিট থাকে, সবসময় খেলে। কোনো সন্দেহ নেই। কারোর কোন সন্দেহ থাকবে? আমি কোচ, আমার কোনো সন্দেহ নেই। খেলার মতো ফিট আছে এমনটা দেখলে আমিই সিদ্ধান্ত নিয়ে থাকি।’

‘এমনকি যদি সে শতভাগ ফিট নাও থাকে, আমি তাকে নেয়ার দায় কোনো সন্দেহ ছাড়াই নিয়ে ফেলি। আমাদের সে অনেক কিছু দিয়ে থাকে এটা জেনেও তাকে মাঠে না নামানোর গুরুতর ভুল করব না।’

Tags: আর্জেন্টিনাকানাডাকোপা আমেরিকা ২০২৪মেসিলিড স্পোর্টসসেমিফাইনাল
Previous Post

আইনজীবী মা ও ৬ মাসের শিশুর রিটে পিতৃত্বকালীন ছুটি নিয়ে রুল জারি

Next Post

দুর্যোগ প্রতিরোধে তরুণ প্রজন্মের সচেতনতায় কাজ করবে চ্যানেল আই ও ওয়াটারএইড

Next Post
চ্যানেল আই ও ওয়াটারএইডের যৌথ উদ্যোগে তরুণদের সচেতনতামূলক কর্মশালা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্যোগ প্রতিরোধে তরুণ প্রজন্মের সচেতনতায় কাজ করবে চ্যানেল আই ও ওয়াটারএইড

গ্ল্যাডিয়েটর টু’র পোস্টার, অ্যাকশন দৃশ্য, সিনেমা, ট্রেলার. Channel i News - চ্যানেল আই নিউজ

‘গ্ল্যাডিয়েটর টু’র পোস্টার এল, কাল আসবে ট্রেলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT