চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমন্বিত পদক্ষেপে সড়কে মৃত্যুহার কমাতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী  

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:49 অপরাহ্ন 11, মে 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
সড়ক নিরাপত্তা সম্মেলনে বক্তারা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বজন হারানোর বেদনা আমরা সকলেই বুঝি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সমন্বিত পদক্ষেপের মাধ্যমে সড়কে মৃত্যুহার কমানো সরকারের উদ্দেশ্যে। 

শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর দশম মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। মহাসমাবেশে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমিও সড়ক দুর্ঘটনায় পড়েছিলাম। আমার অনেক আশা আকাঙ্ক্ষা ছিল আমি এটা হবো, সেটা হবো।কিন্তু এক সড়ক দুর্ঘটনায় আমার সবকিছু থমকে গিয়েছিল। মহান রাব্বুল আলামিন এক রাস্তা বন্ধ করে দিয়েছিলেন, তবে রাজনীতির রাস্তাটা বোধহয় ওপেন করে রেখেছিলেন। স্বজন হারানোর বেদনা ইলিয়াস ভাই যেমন বুঝেন, আমরাও তেমন বুঝি। সড়কে কেউ হারিয়ে যাক, সেটা আমরা চাই না। কারো অঙ্গহানি হোক, সেটাও আমরা চাই না। আমরা সতর্কতামূলকভাবে ব্যবস্থা নিতে চাই। আমরা একটা আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে চাই।

আসাদুজ্জামান খান বলেন, দেশে ২০২৩ সালে পাঁচ হাজার ৪৯৫টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ হাজার ২৪ জন। এটা বেশ উল্লেখযোগ্য একটা সংখ্যা। অদক্ষ ও অসচেতন চালকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।  চালকের মোবাইল ফোনে কথা বলা, অনিরাপদ ও ভঙ্গুর সড়কে ট্রাফিক আইন মেনে না চলা, পুলিশের গাফিলতি, লাইসেন্সবিহীন গাড়ি এমন অনেক কারণ আছে দুর্ঘটনার। এসব সমস্যা সমাধানে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। দুর্ঘটনার কারণ চিহ্নিত করে সরকারের বিভিন্ন দপ্তরে বিভিন্ন সময় দাবি করে আসছে ‘নিরাপদ সড়ক চাই’। এ বিষয়ে সরকার ২২ অক্টোবর নিরাপদ সড়ক দিবস ঘোষণা করে। যা সারাদেশে গুরুত্ব সহকারে পালিত হচ্ছে।

মন্ত্রী বলেন, সড়ক আইন সংসদে পাশের কাছাকাছি চলে আসছে। এখানে চালক, সহযোগী, মালিক এবং বিভিন্ন ট্রান্সপোর্টের এজেন্সিসহ সবারই তাদের দায়িত্বটা যথাযথভাবে বিশ্লেষণ হয়েছে। কার দায় কত, কার কত শাস্তি হবে সেটা বলা হয়েছে।একটি আধুনিক শহরে ২৫ শতাংশ সড়ক থাকতে হয়। আমাদের দেশের কোনো শহরে ২৫ শতাংশ সড়ক নেই। সড়ক দুর্ঘটনা রোধে প্রধানমন্ত্রী ২০১৮ সালের জুন মাসে ৬ দফা নির্দেশনা দিয়েছিলেন। সড়ক দুর্ঘটনার কারণ আগে খতিয়ে দেখা উচিত।

নিসচার কর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনাদেরও কিছু দায়িত্ব আছে। আপনারাও সড়ক দুর্ঘটনার কারণ খুঁজে আমাদের দিন। আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।  ঢাকাকে যানজট মুক্তসহ কীভাবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে আনা যায় তার চেষ্টা হচ্ছে জানান মন্ত্রী।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী জানান, সড়ককে নিরাপদ করতে মানুষকে সচেতন করা জরুরি। এজন্য সবাইকে কাজ করতে হবে।

মহাসমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নিসচার মহাসচিব এস এম আজাদ, যুগ্ম মহাসচিব লায়ন গনি মিয়া বাবুল, ভিসতা ইলেক্ট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ এবং আমেরিকান ওয়েলনেস’র পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ প্রমুখ।

Tags: স্বরাষ্ট্রমন্ত্রীস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
Previous Post

আবদুর হবু বউ দেখে নেটিজেনদের চোখ কপালে!

Next Post

রাজনীতিতে পরিত্যক্ত মানুষগুলোর গলার আওয়াজ বড়: পররাষ্ট্রমন্ত্রী

Next Post
পররাষ্ট্রমন্ত্রী ভাষণ দিচ্ছেন, অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনীতিতে পরিত্যক্ত মানুষগুলোর গলার আওয়াজ বড়: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেটার পান্টের বড় শাস্তির ছবি, মাঠে ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিষেধাজ্ঞাসহ বড় শাস্তি পেলেন পান্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT