স্বল্প পুঁজিতে ঘরে বসে নারীদের স্বাবলম্বী করে তোলার উদ্যোগ হিসেবে নারায়ণগঞ্জে ২০ শিক্ষার্থীকে নানা ধরনের খাবার তৈরির প্রশিক্ষণ দিয়েছে কুকিং অ্যাসোসিয়েশন। সংশ্লিষ্টরা বলছেন, খাবারের গুণগত মান ধরে রেখে রান্না শেখানোর পাশাপাশি উদ্যোক্তা তৈরির এমন আয়োজন অর্থনীতিতে গুরুত্বর্পূণ অবদান রাখবে।








