চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সংস্কৃতিবাংলার’ আহ্বায়ক কমিটি গঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:46 অপরাহ্ন 27, অক্টোবর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
দুইজন পুরুষের ছবি, একজনের চুল কালো, অন্যজনের চুল ধূসর. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণঅভ্যুত্থানে উজ্জীবিত জনগোষ্ঠীর গণতান্ত্রিক ও মানবিক আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে বৃহত্তর সাংস্কৃতিক ঐক্য গড়ে তোলার লক্ষ্যে ‘সংস্কৃতিবাংলা’র ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) কমিটির সদস্য সচিব ষড়ৈশ্বর্য মুহম্মদ সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সংস্কৃতি-অঙ্গনে বিরাজমান বিভেদ দূর করে প্রতিশ্রুতিশীল ও প্রতিভাবান শিল্পী-সাহিত্যিকদের মধ্যে সমন্বয়ের চেষ্টা চলছে। আমরা চাই একটি প্রাণবন্ত ও শান্তিপূর্ণ বাংলাদেশ। সব জাতি ও ভাষাগোষ্ঠীর সাংস্কৃতিক কার্যক্রম প্রসারের মাধ্যমে বহুত্ববাদী সংস্কৃতিনির্ভর সমাজ গড়ে তুলতে। এসব কাজের ধারাবাহিকতার অংশ হিসেবে একটি সাংগঠনিক কাঠামো গড়ে তোলা হচ্ছে।

অধ্যাপক মাসউদ ইমরানকে আহ্বায়ক করে গঠিত এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন কবি ও কথাসাহিত্যিক চঞ্চল আশরাফ, কবি ও সমালোচক সোহেল হাসান গালিব, কবি ও সাংবাদিক হিজল জোবায়ের।

কমিটিতে সদস্য হিসেবে আছেন কবি, প্রাবন্ধিক ও অনুবাদক কুমার চক্রবর্তী, কবি, প্রাবন্ধিক ও অনুবাদক রাজু আলাউদ্দিন, কবি ও গবেষক মাহবুব কবির, কবি ও নাট্যকার জেনিস মাহমুন, কবি ও চলচ্চিত্রকার টোকন ঠাকুর, থিয়েটার শিল্পী নাসরিন মাহমুন, চিকিৎসক ও গবেষক শাহনাজ পারভীন, কথাসাহিত্যিক ও শিক্ষক জেসমিন মুননী, সাংবাদিক নাসরিন আখতার, লেখক ও গবেষক নূরুননবী শান্ত, লেখক ও অনুবাদক সৈয়দ ফায়েজ আহমেদ, কথাসাহিত্যিক ও শিক্ষক কামরুন নাহার শীলা, উন্নয়নকর্মী ও গবেষক গোলাম আরিফ, কবি ও ব্যাংকার নাদিম মাহমুদ, শিক্ষক জিনাত জাহান পন্নী, সংস্কৃতিকর্মী তানজিলা আক্তার তমা, চিকিৎসক সাকিব হাসান ধ্রুব, লেখক ও অনুবাদক কে এম রাকিব, অর্থনীতি গবেষক তানভীর সোবহান, চলচ্চিত্রকর্মী মাহমুদা মাহিয়া ভূঁইয়া, মিউজিশিয়ান প্রাগাতা নাওহা মাহমুন, শিক্ষার্থী ওয়াহিদ মুগ্ধ, শিক্ষার্থী সৈয়দ নাজমুল আজম আলিফ, শিক্ষার্থী সাবিল আহমেদ, শিক্ষার্থী ঋষভ জাবিন আশরাফ এবং শিক্ষার্থী ফাইয়ায আনাম স্বনন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা ভূগোল, ভাষা ও জনগোষ্ঠীকে কেন্দ্র করে সামষ্টিক সংস্কৃতির একটি নতুন রূপরেখা নির্মাণে প্রত্যয়ী ‘সংস্কৃতিবাংলা’। জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে দেশের ভেতরে ও বাইরে ছড়িয়ে থাকা কোটি মানুষের সাংস্কৃতিক অভিপ্রায়কে ঐকতানে জাগিয়ে তোলার অদম্য স্পৃহায় সূচনা হলো এই সংগঠনের। জাতি-পরিচয়ের রাজনীতি এবং বিভেদ ও বিদ্বেষ-চর্চার অপসংস্কৃতির বিরুদ্ধে মানবিক মর্যাদা প্রতিষ্ঠাই সংগঠনের মূল লক্ষ্য।

এতে বলা হয়, আগামী জানুয়ারিতে কর্মী-সম্মেলনের ভিতর দিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। সংগঠনের কর্মী হিশেবে দেশ-বিদেশে বসবাসকারী বাঙালি-বাংলাদেশি কমিউনিটি থেকে তাদেরই যুক্ত করা হবে যারা বিগত সরকারের ফ্যাসিবাদ বিরোধী তৎপরতার সঙ্গে নানাভাবে সম্পৃক্ত ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমাদের কাছে রাষ্ট্র নয়, মানুষ বড়। মতাদর্শের অন্ধত্ব ও দাসত্ব নয়, মননের স্বাধীনতা; স্থবিরতা-অবদমন নয়, প্রাণোচ্ছ্বাসই আমাদের অভীষ্ট। আমরা মিলতে ও মেলাতে চাই, ছাড়তে চাই না, ছড়াতে চাই; জড়াতে চাই প্রাণের ভাষায় পরস্পরে। মানুষের চিন্তা ও ভাব প্রকাশের নিরঙ্কুশ মুক্তির চেয়ে বড় কিছু নাই। আমাদের পরম আরাধ্য সেই মুক্তি।

Tags: আহ্বায়ক কমিটিসংস্কৃতিবাংলা
Previous Post

বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় কেন নয়: হাইকোর্ট

Next Post

রাষ্ট্রপতি ইস্যুতে সাংবিধানিক প্রক্রিয়ায় সব হওয়া উচিত বলছে বিএনপি

Next Post
বিএনপি নেতারা জাতীয় সংসদ ভবনের সামনে ফুলেল শ্রদ্ধা জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি ইস্যুতে সাংবিধানিক প্রক্রিয়ায় সব হওয়া উচিত বলছে বিএনপি

রিজওয়ানা হাসান বক্তৃতা দিচ্ছেন, রাজনৈতিক ঐকমত্যের উপর আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতির থাকা না থাকা বিষয়ে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত: রিজওয়ানা হাসান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT