চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতালিয়ান তিন ক্লাবকে লিগ জিতিয়ে কন্তের অনন্য রেকর্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:16 অপরাহ্ন 24, মে 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল জয় উদযাপনরত একজন কোচ বা খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

রোমাঞ্চকর এক লড়াইয়ে ইতালিয়ান সিরি ‘আ’ শিরোপা ঘরে জিতেছে নাপোলি। মৌসুমের শেষভাগে দারুণ ভাবে ইন্টার মিলানকে পেছনে ফেলে নাপোলিকে চতুর্থ লিগ শিরোপা এনে দিয়েছেন কোচ অ্যান্টনিও কন্তে। শিরোপা জয়ের মধ্য দিয়ে এক কীর্তি গড়েছেন ইতালিয়ান এই কোচ। প্রথম কোচ হিসেবে তিনটি ভিন্ন দলকে ইতালিয়ান লিগ শিরোপা জেতালেন ৫৫ বর্ষী কন্তে।

২০১১-১২ মৌসুমে জুভেন্টাসকে নিয়ে প্রথমবার সিরি ‘আ’ শিরোপা জেতেন কন্তে। পরের দুই মৌসুমেও শিরোপা জেতে জুভেন্টাস। ২০২০-২১ মৌসুমে ইন্টার মিলানকে নিয়ে ইতালিয়ান লিগ জেতেন তিনি।

গত মৌসুমে নাপোলির কোচ হিসেবে দায়িত্ব পান কন্তে। দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই দলকে শিরোপা জেতালেন তিনি। এই শিরোপা জিতেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন তিনি। ইতালিয়ান লিগের শতবছরের ইতিহাসে প্রথম কোচ হিসেবে তিন দলকে লিগ জেতানোর রেকর্ড গড়লেন কন্তে।

একই রেকর্ড অবশ্য আরেক ইতালিয়ান কোচ ফ্যাবিও ক্যাপেলোও করেছিলেন। এসি মিলান, রোমা ও জুভেন্টাসকে সিরি আর শিরোপা জিতিয়েছিলেন তিনি। ১৯৯১-৯২ মৌসুমে মিলানের হয়ে শিরোপা জেতেন ক্যাপেলো। ২০০০-০১ মৌসুমে রোমাকে শিরোপা জেতান তিনি।

তবে ২০০৪-০৫ ও ২০০৫-০৬ মৌসুমে ক্যাপেলোর অধীনে জেতা জুভেন্টাসের দুই লিগ শিরোপা বাতিল হয় ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে। ওই অভিযোগে জুভেন্টাসকে প্রথম বিভাগ থেকে দ্বিতীয় বিভাগেও নেমে যেতে হয়েছিল।

Tags: ইতালিইন্টার মিলানকন্তেজুভেন্টাসনাপোলিলিড স্পোর্টসসিরি আ
Previous Post

এনবিআরে সেনা–পুলিশ মোতায়েন

Next Post

ইবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৮ অনুষদের ৩৫ কৃতি শিক্ষার্থী

Next Post
ডিনস অ্যাওয়ার্ড গ্রহণ করছেন শিক্ষার্থী ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৮ অনুষদের ৩৫ কৃতি শিক্ষার্থী

সারজিস আলমের জন্য লিগ্যাল নোটিশের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষমা চাইতে সারজিস আলমকে লিগ্যাল নোটিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT