চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভাইরাল নয়, মানসম্মত কনটেন্টই সাফল্যের চাবিকাঠি’

এই সময়ের কনটেন্ট ক্রিয়েশন নিয়ে রথি আহমেদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:54 পূর্বাহ্ন 21, মে 2026
in লাইফস্টাইল
A A
আধুনিক নারী উদ্যোক্তা স্টাইলিশ পোশাক ও হেলমেট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজিটাল যুগে কনটেন্ট ক্রিয়েশন এখন আর শুধুই বিনোদনের মাধ্যম নয়; এটি হয়ে উঠেছে ক্যারিয়ার গড়ার শক্তিশালী প্ল্যাটফর্ম। বাংলাদেশেও তরুণদের বড় একটি অংশ এখন সোশ্যাল মিডিয়াভিত্তিক কনটেন্ট তৈরির দিকে ঝুঁকছে।

বিশেষ করে নারী কনটেন্ট ক্রিয়েটররা নিজেদের সৃজনশীলতা, ব্যক্তিত্ব ও উদ্যোক্তা ভাবনার মাধ্যমে তৈরি করছেন আলাদা অবস্থান।

এমনই একজন পরিচিত মুখ রথি আহমেদ। ফ্যাশন, কুকিং ও লাইফস্টাইলভিত্তিক কনটেন্টের মাধ্যমে তিনি তরুণ দর্শকদের কাছে পেয়েছেন জনপ্রিয়তা। পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও এগিয়ে চলেছেন তিনি।

রথি আহমেদের মতে, বাংলাদেশের মানুষ এখন আগের তুলনায় কনটেন্ট ক্রিয়েশনকে অনেক বেশি গুরুত্বের সঙ্গে দেখছে। একসময় এটিকে সময় নষ্টের বিষয় মনে করা হলেও বর্তমানে এটি আয়, ব্র্যান্ডিং এবং ব্যবসার বড় মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।

হিজাব পরিহিত নারী সুন্দরভাবে তাকিয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ তিনি বলেন, “এখন অনেকেই সোশ্যাল মিডিয়া থেকে আয় করছে, নিজের ব্র্যান্ড তৈরি করছে, ব্যবসা দাঁড় করাচ্ছে। তরুণদের জন্য এটা এখন বড় সুযোগের জায়গা।”

নারী কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বর্তমান সময়কে সম্ভাবনাময় বলেও মনে করেন তিনি। ফ্যাশন, বিউটি, কুকিং, ট্রাভেল কিংবা লাইফস্টাইল— নানা ক্যাটেগরিতে নারীরা সফলভাবে কাজ করছেন। বিভিন্ন ব্র্যান্ডও এখন নারী ক্রিয়েটরদের সঙ্গে কাজ করতে আগ্রহী। তবে সুযোগের পাশাপাশি চ্যালেঞ্জও রয়েছে। বিশেষ করে অনলাইন ট্রোলিং ও সামাজিক বিচার নারী ক্রিয়েটরদের জন্য এখনও বড় সমস্যা বলে মনে করেন তিনি।

কনটেন্ট ক্রিয়েশনে আসার গল্প বলতে গিয়ে রথি জানান, শুরুটা ছিল একেবারেই স্বাভাবিকভাবে। ছোটবেলা থেকেই তার হিজাব পরার স্টাইল আলাদা ছিল। পরিচিতরা প্রায়ই তার কাছে টিউটোরিয়াল চাইতেন। প্রথমদিকে ক্যামেরার সামনে আসতে স্বাচ্ছন্দ্যবোধ না করলেও বন্ধুদের উৎসাহে ভিডিও তৈরি শুরু করেন। সেখান থেকেই ধীরে ধীরে যাত্রা শুরু।

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় টিকে থাকার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তিনি মনে করেন ধারাবাহিকতা ও নিজস্ব পরিচয় তৈরি করাকে। তার ভাষায়, “এখন সবাই কনটেন্ট তৈরি করছে। তাই শুধু ট্রেন্ড ফলো করলে হবে না। দর্শকদের এমন কিছু দিতে হবে, যাতে মানুষ আপনাকে অন্যদের থেকে আলাদা করে চিনতে পারে।”

বাংলাদেশের কনটেন্ট ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে তিনি উল্লেখ করেন নেগেটিভিটি ও মানসম্মত কনটেন্টের অভাবকে। দ্রুত ভাইরাল হওয়ার প্রবণতায় অনেক সময় এমন কনটেন্ট তৈরি হয়, যা দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলে না। পাশাপাশি সাইবার বুলিং ও ব্যক্তিগত আক্রমণও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

তবে সমালোচনাকে পাশ কাটিয়ে নিজের কাজেই মনোযোগ দিতে চান রথি। তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ায় সবাইকে খুশি রাখা সম্ভব না। তাই আমি আমার কাজের ওপরই ফোকাস রাখি।”

ফ্যাশন, রান্না ও লাইফস্টাইল— ভিন্ন ভিন্ন বিষয় একসঙ্গে কনটেন্টে রাখার কারণ হিসেবে তিনি জানান, একঘেয়ে কাজ তার পছন্দ নয়। দর্শকদের কাছে সহজে গ্রহণযোগ্য ও উপভোগ্য কনটেন্ট তৈরি করাই তার লক্ষ্য।

আধুনিক পোশাক পরা নারী চ্যানেল আই অনলাইন সংবাদপত্রের জন্য বাইরে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ কনটেন্ট ক্রিয়েশনের পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও কাজ করছেন রথি আহমেদ। বর্তমানে তার একটি অনলাইন ফ্যাশন ব্র্যান্ড ও একটি রেস্টুরেন্ট রয়েছে। তিনি মনে করেন, সোশ্যাল মিডিয়া এখন উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ তৈরি করেছে।

ভবিষ্যতে বাংলাদেশের কনটেন্ট ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক মানে দেখতে চান তিনি। তার বিশ্বাস, দেশে অনেক প্রতিভাবান মানুষ আছেন, যারা সঠিক সুযোগ পেলে বৈশ্বিক পর্যায়েও সফল হতে পারবেন।

নতুন কনটেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে রথির পরামর্শ, “শুধু ভাইরাল হওয়ার জন্য কনটেন্ট তৈরি না করে এমন কিছু তৈরি করুন, যা মানুষের কাজে আসে বা মানুষ উপভোগ করে। ধৈর্য ধরে নিজের পছন্দের কাজ চালিয়ে গেলে সাফল্য আসবেই।”

Tags: কনটেন্ট ক্রিয়েটর
Previous Post

সিএনজি অটোরিকশা-ডাম্পট্রাক সংঘর্ষে নিহত ২

Next Post

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট: কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

Next Post
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান প্রবেশদ্বার, গেট ও সাইনবোর্ড দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট: কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

শিশু রামিসার ছবি, ফুলের বাগানে দাদা-দাদির পাশে সমাহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু রামিসাকে দাদা-দাদির পাশে সমাহিত করা হয়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT