চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিইউপি ও নগদ যৌথভাবে চালু করছে কন্টেন্ট ক্রিয়েশন কোর্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:53 অপরাহ্ন 15, জুলাই 2024
in কর্পোরেট নিউজ
A A
বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে কন্টেন্ট ক্রিয়েশন দারুণ জনপ্রিয় একটি বিষয়। অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও ঠিকভাবে না জানার কারণে কন্টেন্ট ক্রিয়েশনে ভালো করতে পারেন না। সেই লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল-এর (বিইউপি) সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেড।

সম্প্রতি বিইউপি ক্যাম্পাসে সমঝোতা স্মারক স্বাক্ষর করে নগদ ও বিইউপি। বিউপির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন লে. কর্নেল মাসুদুর রহমান খান ও নগদের পক্ষে প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সোলায়মান স্বাক্ষর করেন।

এ সময় নগদের হেড অব মার্কেটিং স্ট্রাটেজি অ্যান্ড প্ল্যানিং মনসুরুল আজিজ, জ্যেষ্ঠ ব্যবস্থাপক আরিফুল ইসলাম, সহকারি ব্যবস্থাপক তানহা ওয়াহিদ আদৃতাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফলে চলতি মাস থেকে বিইউপির সাংবাদিকতা বিভাগে কন্টেন্ট ক্রিয়েশন কোর্স চালু হবে। এর জন্য প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে গিয়ে আগ্রহী শিক্ষার্থীকে প্রয়োজনীয় ফরম পূরণ করে ৫১০ টাকা ফি দিয়ে আবেদন করতে হবে। এরপর বিইউপির প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী বাকি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে শিক্ষার্থী ভর্তি করা হবে। শিক্ষার্থীরা ভর্তির জন্য যে ফি প্রদান করবেন, সেটিও নগদের মাধ্যমে তাৎক্ষণিক প্রদান করতে পারবেন।

এই কোর্সে সফলভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীরা স্কলারশিপ পাওয়ার সুযোগ পাবেন। এই কোর্সে ভালো করা শিক্ষার্থীরা প্রথমবারের মতো নগদের দেওয়া ‘ক্রিয়েটরশিপ’ ইন্টার্নশিপে অংশ নেওয়ার সুযোগ পাবেন। বিইউপির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এবং বিভিন্ন দক্ষ পেশাদার ব্যক্তিদের মাধ্যমে এই কোর্স পরিচালিত হবে। ৩০ জুলাই পর্যন্ত এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

নগদের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সোলায়মান বিইউপির সাথে চুক্তির বিষয়ে বলেন, ‘নগদ শুরু থেকেই প্রযুক্তিগত দিক থেকে শুরু করে উদ্ভাবনী সব ভাবনা নিয়ে কাজ করছে। যার কারণে আমরা দেশের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো দেশেও কন্টেন্ট ক্রিয়েশনের বিষয়ে যারা ভালোভাবে জানতে আগ্রহী, তাদের জন্য বিইউপির সাথে যৌথভাবে এই কোর্স চালু হচ্ছে। আশা করি এখান থেকে শিক্ষার্থীরা উপকৃত হবেন এবং মানসম্মত কন্টেন্ট তৈরি করতে পারবেন।’

চুক্তির বিষয়ে বিইউপির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন লে. কর্নেল মাসুদুর রহমান খান বলেন, ‘দেশে প্রথমবারের মতো কন্টেন্ট ক্রিয়েশনের ওপর বিইউপি ও নগদ এমন একটি কোর্স নিয়ে আসছে। এই কোর্সে অত্যাধুনিক মিডিয়া ল্যাব ব্যবহার করে প্রতি শুক্র ও শনিবার দেশের সেরা পেশাদার ও অভিজ্ঞ ব্যক্তিদের মাধ্যমে মানসম্মত কন্টেন্ট ক্রিয়েশন শিখতে পারবেন শিক্ষার্থীরা।’

Tags: নগদ লিমিটেডবাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস
Previous Post

দুদকের মামলায় ড. ইউনূসসহ অন্যদের বিচার শুরু ৫ আগস্ট

Next Post

সৌদি প্রবাসী বাংলাদেশীদের সুযোগ-সুবিধা নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

Next Post
পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি প্রবাসী বাংলাদেশীদের সুযোগ-সুবিধা নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

টেলিপ্যাবের সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে টেলিপ্যাবের শ্রদ্ধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT