চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেদ্দায় বাংলাদেশি খাদ্যপণ্যের বাজার সম্প্রসারণে কনস্যুলেটের মতবিনিময় সভা

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
8:27 অপরাহ্ন 07, মে 2026
in প্রবাস সংবাদ
A A
জেদ্দায় বাংলাদেশি খাদ্যপণ্যের বাজার সম্প্রসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে বাংলাদেশি খাদ্যপণ্যের বাজার সম্প্রসারণ এবং আমদানি প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

“বাংলাদেশি খাদ্য পণ্যের বাজার সম্প্রসারণ ও সরবরাহ ব্যবস্থা আধুনিকায়ন” শীর্ষক এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন।

কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেদ্দা ও এর পার্শ্ববর্তী অঞ্চলের শীর্ষস্থানীয় বাংলাদেশি ও সৌদি আমদানিকারক, ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন।

সভায় দেশীয় খাদ্যপণ্যের ব্র্যান্ডিং, বাজার সম্প্রসারণ এবং লজিস্টিকস-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কনসাল জেনারেল বলেন, সৌদি আরবে বসবাসরত প্রায় ৩০ লাখ বাংলাদেশির পাশাপাশি এখন মূলধারার সৌদি গ্রাহকদের মধ্যেও বাংলাদেশি খাদ্যপণ্যের চাহিদা দ্রুত বাড়ছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে মানসম্মত পণ্য সরবরাহ এবং আধুনিক বিপণন কৌশল গ্রহণ অপরিহার্য।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৌদি বাংলা বিজনেস এন্ড ইনভেস্টর ফোরাম এর প্রেসিডেন্ট ও আল-আমিন গ্রুপের চেয়ারম্যান আব্দুর রহমান, বিডি ফুড এর কান্ট্রি ডিরেক্টর এ কে এম শাজাহান সিরাজী, সৌদি বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, ইনভেস্টর শেখ জাকির হোসেন, আল আবির ফিস এন্ড ফ্রোজেন কোম্পানির চেয়ারম্যান ইউসুফ মোহাম্মদ দুভাসি, আলী ফুড এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলী, সাইফুল ইসলাম মঞ্জু ম্যানেজিং পার্টনার ইউনিটি ফুড প্রোডাক্ট, সাইদুল ইসলাম সবুজ আল মদিনা ট্রেডিং কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, সাইফুল ইসলাম সুমন রাধুনী ফুড এর সৌদি আরব ডিস্ট্রিবিউটর, প্রাণ আরএফএল প্রতিনিধি, টামকো ফুড এন্ড লজিস্টিক সার্ভিস কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হাবিবুর রহমান রাড়ি, ইউনিক সুপার সব এর চেয়ারম্যান হাবিবুর রহমান বেপারি, মোহাম্মদ জামাল উদ্দিন ও মোহাম্মদ মনির হোসেন ম্যানেজিং পার্টনার ইউনিটি ফুড প্রোডাক্ট, সাংবাদিক এম ওয়াই আলাউদ্দিন, এ হানিছ সরকার উজ্জ্বল ও এ আর নোমান প্রমুখ।

সভায় অংশগ্রহণকারী ব্যবসায়ীরা রপ্তানি বৃদ্ধির ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— খাদ্যপণ্য রপ্তানিতে প্রণোদনা বৃদ্ধি, যুক্তিসঙ্গত ভাড়ায় দ্রুত বিমানযোগে পণ্য পরিবহন নিশ্চিত করা এবং বন্দরে শুল্কায়ন প্রক্রিয়া সহজীকরণ।

কনসাল জেনারেল এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের আশ্বাস প্রদান করেন। তিনি সৌদি আরবের ‘সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি’ (SFDA)-এর নীতিমালা যথাযথভাবে অনুসরণ, আন্তর্জাতিক মানসম্পন্ন প্যাকেজিং এবং ভিশন ২০৩০-এর সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবসা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কনস্যুলেট থেকে ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সভায় ব্যবসায়ীরা আশাবাদ ব্যক্ত করেন যে, গুণগত মান বজায় রেখে সরবরাহ চেইন আধুনিকায়ন করা গেলে সৌদি বাজারে বাংলাদেশি পণ্য অন্যান্য দেশের সঙ্গে আরও প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে সক্ষম হবে। বিশেষ করে দ্রুত বিক্রয়যোগ্য ভোগ্যপণ্য , হিমায়িত মাছ এবং কনফেকশনারি পণ্য সৌদির বড় বড় সুপারশপে সরবরাহই এখন প্রধান লক্ষ্য।

বিদেশের মাটিতে দেশীয় পণ্যের ব্র্যান্ডিংয়ে কনস্যুলেটের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Tags: জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট
Previous Post

‘নো ম্যানস ল্যান্ডে’ বাংলাদেশি শ্রমিকের মরদেহ উদ্ধার

Next Post

ফেনীতে ধর্ষণ মামলায় বিনাদোষে জেল খাটলেন ইমাম, ডিএনএ পরীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

Next Post
অফিসে হামলা-লুটের ঘটনায় কারাগারে থাকা ব্যক্তির হাত দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীতে ধর্ষণ মামলায় বিনাদোষে জেল খাটলেন ইমাম, ডিএনএ পরীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

বিপিএল টি২০ লোগো, বাঘের মুখ ও ক্রিকেট বল সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

নীতিমালার তোয়াক্কা না করে বিপিএল, চুক্তি ছাড়াই খেলেছে দুটি ফ্র‌্যাঞ্চাইজি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT