দীর্ঘ প্রতীক্ষা শেষে চাঁদপুরে আধুনিক নৌ টার্মিনালের কাজ শুরু হয়েছে। প্রায় শত কোটি ব্যয়ে নির্মিত প্রকল্পটিতে রয়েছে তিনটি ভবন, এক্সটারনাল ব্রিজ, ৩৩ ফুট প্রসারিত রাস্তা, পন্টুন ও জেটিসহ পার্কিং ইয়ার্ড। যাত্রীরা বলছেন, টার্মিনালের কাজ শেষ হলে বাড়বে যাত্রী সুবিধা।







