চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টায় বিজিবি’র বাধা

শফিউল বারী রাসেল by শফিউল বারী রাসেল
7:06 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2024
in - টপ লিড নিউজ, জনপদ, জয়পুরহাট
A A
বিএসএফের কাঁটাতার নির্মাণের জন্য সীমান্তে বিজিবির বাধা. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাতলা সীমান্তের কিছু অংশে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আবারও কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে। ঘটনাটি নিয়ে রোববার ২২ সেপ্টেম্বর দুপুরে ২৮০ মেইন পিলারের ১৫ নম্বর সাব পিলারে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বৈঠক করেছেন।

এর আগে, গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধরঞ্জী ইউনিয়নের উচনা ঘোনাপাড়ায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলেও বিজিবির বাধার মুখে ফিরে যায়। স্থানীয় সুত্রে খবর পেয়ে রোববার দুপুরে সরেজমিন ঘটনাস্থলে গিয়ে এসব তথ্য জানা গেছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারত সীমান্তের গয়েশপুর ও বাংলাদেশ সীমান্তের সোনাতলা অংশে কাঁটাতারের বেড়া নেই। গত কয়েকদিন ধরে এই অংশের ২৮০ মেইন পিলারের ১২ ও ১৩ নম্বর সাব পিলারের ভারতীয় অভ্যন্তরে ৫ থেকে ১০ গজের ভিতরে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফ সদস্যরা দিনে পরিস্কার করেন আর রাতে ওই অংশে বেড়া দেন। এভাবে দুইটি সাব পিলার অংশে তারা বেড়া দেন। বিষয়টি স্থানীয়রা বিজিবিকে জানালে সেখানে বাধা দেওয়া হয়। এরপর বিএসএফ কাজ বন্ধ রাখেন। এ নিয়ে রোববার দুপুরেও বৈঠক করেছেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।

সরেজমিন গিয়ে দেখা যায়, স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ সীমান্তের জমির আইলে ও পুকুর পাড়ে বসে আছেন। আর বিজিবি সদস্যরা ধান খেতের মাঝে দাঁড়িয়ে রয়েছেন। হাটখোলা বিওপি কমান্ডারসহ বিজিবির কয়েকজন সদস্য বৈঠকের জন্য সাব পিলার ১৫ নম্বরে গিয়েছেন। সেখানে ভারতের গয়েশপুর ক্যাম্পের বিএসএফ কর্মকর্তা ও সদস্যদের সাথে বৈঠক হয়। দুপুর ১২টার দিকে শুরু হওয়া বৈঠকটি চলে ১টা পর্যন্ত। তবে বৈঠক শেষে এ বিষয়ে কি কথা হয়েছে তা বলতে রাজি হননি জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবি হাটখোলা বিওপি কমান্ডার সাইদুল বারী।

সোনাতলা গ্রামের স্থানীয় বাসিন্দা শাহজাহান বলেন, চার-পাঁচ দিন ধরে বিএসএফ বেঁড়া দিচ্ছে। তারা দিনের বেলায় জঙ্গল কাটে আর রাতের বেলায় ওই জায়গা ঘিরে বেড়া দেয়। এ বিষয়ে বিজিবি নিষেধ করার পরে রোববার বৈঠকে বসেছিল। বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে সেটি আমি জানি না।

আরেক বাসিন্দা কামরুজ্জামান বলেন, বিএসএফ কী আন্তার্জাতিক সীমানা মানবে না? তারা জোড় করে এসব করছে। আমরা এই বিষয়টি দেখার জন্য বিজিবির মহাপরিচালকের কাছে অনুরোধ জানাচ্ছি।

একই এলাকার আরিফুল ইসলাম বলেন, বিজিবি গতকাল বাধা দিয়েছিল। রাতে কাজ বন্ধ থাকার পর সকালে আবার কাজ শুরু করে। পরে বিজিবি এসে বাধা দেয় এবং তাদের সাথে বৈঠক করে।

স্থানীয় ইউপি সদস্য লাইজুর রহমান বলেন, ঘটনাটি জানার পর বিজিবিকে জানানো হলে শনিবার তারা বেড়া নির্মাণে বাধা দেন। তারপরেও রোববার সকালে আবার কাজ করে বিএসএফ। পরে বিজিবি এসে আবারও বাধা দিয়ে তাদের সাথে বৈঠক করেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমানার ১৫০ গজের মধ্যে ঘেরা যাবে না। কিন্তু তারা সেটি মানছেন না।

এ বিষয়ে জানতে চাইলে ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, বিষয়টি জানতে পেরে আমরা বাধা দিয়েছি। তারা কাজ স্থগিত রেখেছেন। তাদের সাথে আলোচনা হয়েছে, আর কাজ করবে না। আর যে অংশে কাজ করেছে সেটি তুলে নিয়ে যাবেন।

Tags: বিএসএফ
Previous Post

নদী দূষণমুক্ত করতে এনার্জিপ্যাক’র ব্যতিক্রমী উদ্যোগ

Next Post

জাবিতে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় এক শিক্ষার্থী গ্রেপ্তার

Next Post
জাবি ছাত্রলীগের ঘটনায় গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাবিতে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় এক শিক্ষার্থী গ্রেপ্তার

ডেঙ্গু পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ করছে স্বাস্থ্যকর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT