রাষ্ট্র ক্ষমতায় দু’বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, তত্ত্ব¡াবধায়ক সরকার পুনর্বহাল, সংসদে উচ্চকক্ষসহ সংবিধান সংস্কার কমিশনের কাছে ৬২টি প্রস্তাব দিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, কমিটির কাছে সংবিধান সংশোধনের প্রস্তাব দেয়া হয়েছে, পুনর্লিখনের নয়। সংবিধান সংস্কার কমিশনের প্রধান জানিয়েছেন, রাজনীতিবিদ ও সুশীল সমাজসহ প্রত্যেকের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।








