চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদের ধৈর্য ধরতে হবে

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:47 অপরাহ্ন 18, জুলাই 2022
in সম্পাদকীয়
A A
বিদ্যুৎ

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের মধ্যে বিশ্ববাজারে বেড়ে যাওয়া জ্বালানির দাম নিয়ে অনেক দেশই নানামুখী সংকটে পড়েছে। বাংলাদেশও সেই সংকটের বাইরে না। যার উত্তাপ টের পাওয়া যাচ্ছে দেশের তেলের বাজারেও। এমন পরিস্থিতিতে বেশি দামে তেল কিনে, অনেকটা কম দামে সেই তেল বিদ্যুত কেন্দ্রগুলোতে সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে। তাই সরকারকে বাধ্য হয়েই কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে। যেসব সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য কিছুটা হলে সমস্যায় ফেলবে।

সোমবার সরকারের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে তেল ও বিদ্যুৎ খরচ কমাতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে অন্যতম সারাদেশে এলাকাভিত্তিক লোডশেডিং, ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো আপাতত বন্ধ রাখা, সপ্তাহে একদিন পেট্রোল পম্প বন্ধ রাখা, অফিস সময় কমিয়ে আনা, এসির ব্যবহার কমানো ইত্যাদি।

এসব সিদ্ধান্তের মূলবার্তা হলো, তেল ও বিদ্যুৎ ব্যবহারে কৃচ্ছ্রসাধন। আমাদের দেশে বেশির ভাগ বিদ্যুৎ কেন্দ্র গ্যাস, কয়লা এবং ফার্নেস অয়েল চালিত হলেও কিছু কেন্দ্র ডিজেল চালিত। এসব কেন্দ্র বন্ধ হওয়ার ফলে অন্তত দেড় হাজার মেগাওয়াট বিদ্যুত কম উৎপাদন হবে। সেই ঘাটতি সমন্বয়ে লোডশেডিং ছাড়া অন্য কোনো বিকল্প সরকারের কাছে খোলা নেই।

তবে এই লোডশেডিং হবে পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী। এলাকার গুরুত্ব বিবেচনায় আপাতত এক থেকে দুই ঘণ্টা গ্রাহক পর্যায়ে লোডশেডিং করা হবে। এতে অনেকেরই অনেক রকম সমস্যা হবে। কিন্তু দেশের সার্বিক স্বার্থে সেই সমস্যাকে স্বীকার করে নিতে হবে। মোটা দাগে বললে, আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। আজকের বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরীও তাই বলেছেন।

এটা ঠিক, এমন পরিস্থিতি সব সময় থাকবে না। হয়তো আগামী কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে এই সংকট। তবে এই কৃচ্ছ্রসাধন শুধু বিদ্যুৎ আর তেলের ক্ষেত্রেই নয়, খাদ্যসহ অন্যান্য নিত্যপণ্যের ক্ষেত্রেও করতে হবে। জাতীয় প্রয়োজনে সবাইকে একতাবদ্ধ হবে। সবাই মিলে করলে যে কোনো কঠিন কাজই সহজ হয়ে যায়।

আমরা মনে করি, এই লোডশেডিংয়ের ক্ষেত্রে যেন বিশেষ কোনো এলাকাকে প্রাধান্য না দেওয়া হয়। মানুষের কাছে তা যেন সহনশীল পর্যায়ে থাকে।

Tags: ইউক্রেন-রাশিয়া যুদ্ধগ্যাসজ্বালানিতেলপেট্রোলপেট্রোল পাম্পবিদ্যুৎলোডশেডিং
Previous Post

ভারতের মধ্যপ্রদেশে বাস দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু

Next Post

বলিউডে কেমন জমলো ঈদের সিনেমা?

Next Post
একজন অভিনেতা বৃষ্টিতে ভিজে কষ্টের মধ্যে অভিনয় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডে কেমন জমলো ঈদের সিনেমা?

হুমায়ূন আহমেদ

হুমায়ূন আহমেদের প্রয়াণ দিনে নেত্রকোনায় ‘স্মরণ কথন’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT