চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি-জামায়াত-এনসিপিসহ নারী এমপিদের ঐকমত্য

গঠন হচ্ছে বহুদলীয় সংসদীয় ককাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:42 অপরাহ্ন 11, মে 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নারী এমপিদের একত্রিত ছবি, বিএনপি-জামায়াত-এনসিপিসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের বিভিন্ন রাজনৈতিক দলের নারী সংসদ সদস্যরা বহুদলীয় নারী সংসদীয় ককাস গঠনের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন। রাজধানীতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিশ ও স্বতন্ত্রভাবে নির্বাচিত নারী এমপিরা এ বিষয়ে একমত হন।

গত বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নারী সংসদ সদস্যরা নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি, বৈষম্য দূরীকরণ, জেন্ডার বাজেট, শিক্ষা, কর্মসংস্থান এবং রাজনৈতিক অধিকার নিশ্চিতে দলীয় বিভাজনের বাইরে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে জানানো হয়, ককাস গঠন ও কার্যকর রাখতে পরবর্তীতে নারী সংসদ সদস্যদের নিয়ে কর্মশালা আয়োজনসহ বিভিন্ন ধরনের সহায়তা দেবে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই)। যুক্তরাজ্যের ফরেইন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও)আর্থিক সহায়তায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় কাঠামোতে দীর্ঘদিনের বৈষম্য ও সহিংসতা নারীদের রাজনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে। এ বাস্তবতা বদলাতে নারীনেতৃত্বকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেন, আমরা ভিন্ন দল থেকে নির্বাচিত হলেও নারীর অধিকার ও ক্ষমতায়নের প্রশ্নে আমরা প্রতিপক্ষ নই। সংসদে নারীদের স্বার্থসংশ্লিষ্ট ইস্যুগুলোতে আমরা একসঙ্গে কাজ করতে চাই। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য মাহমুদা আলম মিতু বলেন, নারী অধিকার, সামাজিক নিরাপত্তা ও রাজনৈতিক অংশগ্রহণের প্রশ্নে নারী সংসদ সদস্যদের সমন্বিত ও শক্তিশালী ভূমিকা রাখা প্রয়োজন। তরুণ ও অভিজ্ঞ নারী রাজনীতিবিদদের মধ্যে সেতুবন্ধন তৈরি করাও জরুরি।

অনুষ্ঠানে বিএনপি সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা বহুদলীয় নারী ককাস গঠনের গুরুত্ব তুলে ধরে বলেন, এই প্ল্যাটফর্ম নারী সংসদ সদস্যদের মধ্যে সমন্বয় বাড়াবে এবং নারী অধিকার, বৈষম্যমূলক আইন, জেন্ডার বাজেট ও সাধারণ আসনে নারীদের মনোনয়ন বৃদ্ধির মতো বিষয়ে যৌথভাবে কাজ করার সুযোগ তৈরি করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ক্যাথেরিন সিসিল, আমিনুল এহসান এবং লিপিকা বিশ্বাস। অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও বাংলাদেশ খেলাফত মজলিশের মোট ৩৯ জন নারী সংসদ সদস্য অংশ নেন। বক্তারা বলেন, সংসদে নারীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে দলীয় বিভাজনের বাইরে একটি কার্যকর প্ল্যাটফর্ম সময়ের দাবি।

Tags: ডেমোক্রেসি ইন্টারন্যাশনালত্রয়োদশ জাতীয় সংসদ
Previous Post

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী

Next Post

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থেকে দুর্নীতি-সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রীর নির্দেশ

Next Post
প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্নীতি ও সন্ত্রাস দমনে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থেকে দুর্নীতি-সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রধানমন্ত্রী দুর্নীতি ও সন্ত্রাস দমনে নির্দেশ দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৫ সালে প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষকে বিভিন্ন সেবা দিয়েছে ব্র্যাক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT