চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন ‘প্রিটি লিটল বেবি’ গানের কিংবদন্তী শিল্পী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:11 অপরাহ্ন 17, জুলাই 2025
in বিনোদন
A A
প্রিটি লিটল বেবি গানের কিংবদন্তী শিল্পীর ছবি, সুন্দর পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কিংবদন্তী মার্কিন গায়িকা কনি ফ্রান্সিস আর নেই। ৮৭ বছর বয়সে মারা গেছেন এই সংগীতশিল্পী, যিনি ১৯৬১ সালের ‘এভরিবডিস সামবডিস ফোল’ এবং ১৯৬২ সালের ‘প্রিটি লিটল বেবি’ গানের জন্য সর্বাধিক পরিচিত।

খবরটি নিশ্চিত করেছেন তার কপিরাইট ও রয়্যালটির ব্যবস্থাপক রন রবার্টস।

রবিবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে রন রবার্টস লেখেন, “ভারী মন এবং চরম দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে আমার প্রিয় বন্ধু কনি ফ্রান্সিস গত রাতেই আমাদের ছেড়ে গেছেন। আমি জানি, কনি চেয়েছিলেন তার ভক্তরাই যেন প্রথম এই দুঃসংবাদটি জানতে পারেন।”

সম্প্রতি ‘প্রিটি লিটল বেবি’ গানটি টিকটকে ভাইরাল হয়। এরপর কনি ফ্রান্সিস নিজেই টিকটকে যোগ দেন। এখন পর্যন্ত গানটি ১৭ মিলিয়নের বেশি ভিডিওতে ব্যবহার হয়েছে এবং বিশ্বজুড়ে ২৭ বিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে।

Connie Francis holding a deck of cards, album cover for Second Hand Love. Channel i News - চ্যানেল আই নিউজ “আমার ১৯৬২ সালের রেকর্ডিং ‘প্রিটি লিটল বেবি’–এর এই নতুন করে বিশ্বজোড়া আলোচনায় আমি অভিভূত এবং রোমাঞ্চিত। ৬৩ বছর আগে রেকর্ড করা একটি গান নতুন প্রজন্মের শ্রোতাদের মন জয় করছে—এটি আমার জন্য সত্যিই অভাবনীয়।” তখন বলেছিলেন ফ্রান্সিস।

প্রিটি লিটল বেবি- গানটি ১৯৬২ সালে প্রকাশিত হয় তার অ্যালবাম কনি ফ্রান্সিস সিংগস ‘সেকন্ড হ্যান্ড লাভ’ & আদার হিটস–এ, যা বিলবোর্ড টপ এলপিজি চার্টে সর্বোচ্চ ১১১তম অবস্থানে পৌঁছেছিল।

এবছরের মে মাসে গানটি প্রথমবারের মতো স্পটিফাই-এর গ্লোবাল এবং ইউএস চার্টে প্রবেশ করে।

১৯৩৭ সালের ১২ ডিসেম্বর নিউ জার্সিতে জন্মগ্রহণ করেন কনি ফ্রান্সিস। তার পুরো নাম ছিল কনচেটা রোসা মারিয়া ফ্রাঙ্কোনেরো। সারা জীবনে বিশ্বব্যাপী তিনি আনুমানিক ২০ কোটিরও বেশি রেকর্ড বিক্রি করেছেন৷ – এমএসএন

Tags: কনি ফ্রান্সিসগানটিকটকপ্রিটি লিটল বেবিলিড বিনোদন
Previous Post

ভুটানকে হারিয়ে টেবিলের শীর্ষে ফিরল বাংলাদেশ

Next Post

সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কারণে বিচার বিভাগে দ্বৈত শাসন: প্রধান বিচারপতি

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কারণে বিচার বিভাগে দ্বৈত শাসন: প্রধান বিচারপতি

নির্বাচনী পরিস্থিতি নিয়ে সালাহউদ্দিনের বক্তব্য, বিএনপি ও সরকারের চাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

মিটফোর্ড হত্যাকাণ্ডের দায় সরকারকে না দিয়ে বিএনপির ওপর চাপানো হচ্ছে: সালাহউদ্দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT