চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও জর্জিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:23 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দক্ষিণ আফ্রিকার ও জর্জিয়ার নেতাদের শুভেচ্ছা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাফোসা অভিনন্দন জানিয়েছেন।

শেখ হাসিনার কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট লিখেছেন, ‘দক্ষিণ আফ্রিকার সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর আমাকে অনুমতি দিন।’

তিনি উল্লেখ করেন, দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের সাথে বিশেষ করে সংহতি, বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়ার ওপর ভিত্তি করে শক্তিশালী সম্পর্ককে বিশেষভাবে গুরুত্ব দেয়।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বলেন, ‘কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের শক্তিশালীকরণে প্রতিফলিত স্থির অগ্রগতিতে আমি উৎসাহিত হয়েছি। গত আগস্টে ব্রিকস-আফ্রিকা আউটরিচ এবং ব্রিকস প্লাস ডায়ালগে আপনার উপস্থিতির কারণে এটি আরো মজবুত হয়েছে। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে দক্ষিণ আফ্রিকা দুদেশের মধ্যে পারস্পরিক সুবিধাজনক দ্বিপাক্ষিক সম্পর্কের আরও সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ।’

শেখ হাসিনার অব্যাহত সুস্বাস্থ্য কামনা করে তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বের বন্ধনকে আরও জোরদার ও সুসংহত করার আকাক্ষা পুনর্ব্যক্ত করেন।

অন্যদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি গারিবাশভিলি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি লিখেছেন, ‘জর্জিয়া সরকার এবং আমার নিজের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার পুননির্বাচনের জন্যে আমাকে আন্তরিক অভিনন্দন জানাতে দিন এবং আপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সাফল্য কামনা করছি।’

জর্জিয়ান প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি এটা দেখে আনন্দিত যে আমাদের দু’দেশ পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের সহযোগিতামূলক প্রচেষ্টার মাধ্যমে অভিন্ন স্বার্থের সকল ক্ষেত্রে বর্তমান সম্পর্ক জোরদার হতে থাকবে।’

Tags: অভিনন্দন বার্তাজর্জিয়াদক্ষিণ আফ্রিকাপ্রধানমন্ত্রী শেখ হাসিনাশুভেচ্ছা বার্তা
Previous Post

পছন্দের প্রতীকে ভোট না দেয়ায় সংঘবদ্ধ ধর্ষণ, ১০ জনের মৃত্যুদণ্ডাদেশ

Next Post

কয়েক বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

Next Post
আকাশে বাতাসের দিক নির্দেশক ও বৃষ্টির পূর্বাভাসের জন্য সূচক. Channel i News - চ্যানেল আই নিউজ

কয়েক বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

বাংলাদেশ ক্রিকেট দলের ড্রিংকিং পার্টনারের আনুষ্ঠানিক ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

হোম সিরিজের ড্রিংকিং পার্টনার পেল বাংলাদেশ দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT