নতুন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা অভিনন্দন জানিয়েছেন।
এদের মধ্যে রয়েছেন জাপানের সম্রাট নারুহিতো, মালয়েশিয়ার রাজা সুলতান হাজি আহমেদ শাহ আল মুসতাইন বিল্লাহ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ইটালির রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেল্লা, ইরানের রাষ্ট্রপতি সাঈদ ইব্রাহিম রাইছি ও সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হালিমা ইয়াকুব।
এর আগে, দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে গতকাল বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে এক শপথ অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্থলাভিষিক্ত হন বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহাবুদ্দিন।









