চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বহু নাটকীয়তায় হয়ে গেল ‘জাল’ এর কনসার্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:27 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
বহু নাটকীয়তায় অনুষ্ঠিত জাল কনসার্টের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নানা নাটকীয়তায় অবশেষে ঢাকায় হয়ে গেল পাকিস্তানি ব্যান্ড ‘জাল’ এর কনসার্ট! শুক্রবার স্থগিত হওয়া কনসার্টটি ভেন্যু পরিবর্তন করে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল যমুনা ফিউচার পার্কে। সেখানেও হলো চরম বিশৃঙ্খলা।

ধারণক্ষমতার চেয়ে বেশী দর্শক উপস্থিতির কারণেই বিশৃঙ্খলার সূত্রপাত বলে জানা গেছে। এমনকি কনসার্ট শুরু করেও মাঝখানে ঘণ্টা দেড়েক বন্ধ রাখা হয় বলেও অভিযোগ৷ পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে আবার শুরু হয় কনসার্টি৷

জানা গেছে, কনসার্ট শুরুর পর ধারণক্ষমতার চেয়ে বেশি দর্শক ঢুকে পড়ে। এমনকি যাদের টিকেট নেই, তারাও অনেকেই কনসার্টে ঢুকে যায় বলে অভিযোগ৷ এক পর্যায়ে দর্শকদের হইচই বাড়তে থাকে। তখন মঞ্চে পারফর্ম করতে থাকা দল ‘ভাইকিংস’ গান গাওয়া বন্ধ করে দেয়।

উপস্থিত দর্শকের অভিযোগ অবশ্য আয়োজকদের অব্যবস্থাপনা নিয়েই৷ যে ভেন্যুতে কনসার্ট করার কথা ছিলো, সেটা ছিলো উন্মুক্ত জায়গা। সেই ভেন্যু পরিবর্তন করে ইনডোরে নিয়ে এলেও তারা যথোপযুক্ত ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছেন। ছিলো না কোনো এলইডি মনিটর, এমনকি স্টেজটিও উঁচু ছিলো না। মঞ্চে থাকা শিল্পীকে দেখতে পারছিলেন না পেছনে থাকা দর্শক! অন্যদিকে টিকেট না কেটে অনেকে সুবিধাজনক স্থানে থেকে কনসার্ট উপভোগ করছিলেন। এ নিয়েই শুরু হয় হুলুস্থুল!

তখন মঞ্চে গাইছিলো ভাইকিংস। নিরাপত্তার জন্য মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয় ব্যান্ডটিকে। এ কারণে কনসার্ট বন্ধ ছিল প্রায় দেড় ঘণ্টা। এরপর সেনা সদস্যদের হস্তক্ষেপে কনসার্ট আবারও শুরু হয়।

দেশের জনপ্রিয় ব্যান্ড অর্থহীনের পারফর্মেন্স উপভোগ করেন দর্শক। সবশেষে মঞ্চে উঠে পাকিস্তানি ব্যান্ড জাল। জনপ্রিয় সব গান গেয়ে মঞ্চ মাতান শিল্পীরা।

প্রসঙ্গত,  ঢাকায় ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের কনসার্টে গাইতে বুধবার ঢাকায় আসে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’। বৃহস্পতিবার জাল সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলনও করেন আয়োজকরা। শুক্রবার দুপুরে হঠাৎ জানানো হয়, কনসার্টটি স্থগিত করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়, বৃষ্টিপাতের জন্য ভেন্যু ঠিক নেই!

 

ছবি: নাজমুল আহসান

Tags: অর্থহীনকনসার্টগানজালব্যান্ডভাইকিংসলিড বিনোদন
Previous Post

মঞ্চ মাতালেন শাহরুখ-ভিকি!

Next Post

দুই দিনে ২০০ কোটির ক্লাবে ‘দেভারা’

Next Post
অভিনেতা দেভারা, গা dark ় পোশাক ও হেয়ারস্টাইলের সঙ্গে ক্যামেরার দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই দিনে ২০০ কোটির ক্লাবে ‘দেভারা’

ঐশ্বরিয়া ও আরাধ্য একসঙ্গে হাসছেন, ক্যামেরার দিকে তাকিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

আরাধ্য কি স্কুলে যায় না? প্রশ্নের উত্তরে যা বললেন ঐশ্বরিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT