চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইলিয়াস কাঞ্চনকে নিয়ে চলচ্চিত্র অঙ্গনে উদ্বেগ

শিল্পী সমিতিতে দোয়ার আয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:06 অপরাহ্ন 06, অক্টোবর 2025
in বিনোদন
A A
ইলিয়াস কাঞ্চনের ছবি, চলচ্চিত্র অঙ্গনে উদ্বেগের বিষয়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ চলচ্চিত্রের কিংবদন্তী নায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে উদ্বেগের ছায়া। প্রিয় এই অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় দেশের বিভিন্ন প্রান্তে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা দোয়া করছেন।

রবিবার (৫ অক্টোবর) কাঞ্চনের সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

এদিন বিকেলে রাজধানীর শিল্পী সমিতির কার্যালয়ে সভাপতি মিশা সওদাগরের উদ্যোগে এই বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রবীন ও নবীন অভিনয়শিল্পীরা। সবাই একসঙ্গে প্রার্থনা করেন, যাতে প্রিয় সহকর্মী ইলিয়াস কাঞ্চন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।

সভায় শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন,“ইলিয়াস কাঞ্চন শুধু আমাদের চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র নন, তিনি একজন সচেতন নাগরিক, সমাজকর্মী এবং আমাদের প্রেরণা। তাঁর অসুস্থতার খবর শুনে আমরা গভীরভাবে ব্যথিত। তাঁর জন্য আজ আমরা সবাই একসঙ্গে দোয়া করছি—আল্লাহ যেন তাঁকে সম্পূর্ণ সুস্থতা দান করেন।”

মিশা জানান, প্রায় ১০ দিন আগে অভিনেত্রী রোজিনার কাছ থেকে প্রথম ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর পান তিনি। তখন পরিবারের পক্ষ থেকে বিষয়টি প্রকাশ না করার অনুরোধ থাকায় তিনি চুপ ছিলেন। তবে খবরটি জানার পর থেকেই তিনি ভেতরে ভেতরে উদ্বেগে ছিলেন ও ব্যক্তিগতভাবে দোয়া করতেন। পরে কাঞ্চনের পরিবার আনুষ্ঠানিকভাবে তাঁর চিকিৎসার খবর জানালে, শিল্পী সমিতির পক্ষ থেকে এই সম্মিলিত দোয়ার আয়োজনের সিদ্ধান্ত নেন।

দোয়া মাহফিলে উপস্থিত শিল্পীরাও আবেগাপ্লুত হয়ে কাঞ্চনের দীর্ঘায়ু ও সুস্থতার কামনা করেন।

প্রসঙ্গত, ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। হার্লি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ভিনায়ার তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। আগস্ট মাসে মাথায় অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনায় দেশ-বিদেশের অসংখ্য ভক্ত প্রার্থনা অব্যাহত রেখেছেন।

Tags: ইলিয়াস কাঞ্চনমিশা সওদাগরলিড বিনোদনশিল্পী সমিতিসিনেমা
Previous Post

‘সাইফের শটগুলো খুব নিখুঁত ছিল’

Next Post

খাগড়াছড়িতে ইউপিডিএফের গোপন আস্তানা থেকে অস্ত্র-সরঞ্জাম উদ্ধার

Next Post
অস্ত্র ও সরঞ্জামসহ উদ্ধারকৃত সামগ্রী, খাগড়াছড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

খাগড়াছড়িতে ইউপিডিএফের গোপন আস্তানা থেকে অস্ত্র-সরঞ্জাম উদ্ধার

বিজিবি সদস্যরা সীমান্তে নারীকে ফিরিয়ে দিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ৬ মাস ঘর সংসার, সেই নারীকে ফেরত পাঠালো বিজিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT