চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যে শেখ হাসিনার আশ্রয় নিয়ে জটিলতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:36 অপরাহ্ন 06, আগস্ট 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
শেখ হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় নিয়ে গভীর চিন্তায় বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের ইমিগ্রেশন আইন অনুযায়ী, রাজনৈতিক আশ্রয় বা সাময়িক শরণার্থী হিসেবে আশ্রয় চাইবার জন্য কাউকে দেশটিতে ভ্রমণের অনুমতি দেয়া হয় না। ফলে ইমিগ্রেশনের নীতির কারণে এখনই যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চাইতে যেতে পারছেন না শেখ হাসিনা।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এনডিটিভিকে জানিয়েছে, যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় চাইতে হলে প্রথমে তিনি যে দেশে নিরাপদে পৌঁছেছেন সেখানেই আশ্রয়ের আবেদন করতে হবে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনার আশ্রয়ের আবেদন করেছেন এবং তা বিবেচনা করে দেখা হচ্ছে। তবে নিয়ম অনুযায়ী, এই ধরনের পরিস্থিতিতে যে কোনও ব্যক্তি নিকটতম নিরাপদ দেশেই সাধারণত আশ্রয় চেয়ে থাকেন। এক কর্মকর্তা জানিয়েছেন, কঠিন সময়ে ব্যক্তি বিশেষকে আশ্রয় দেওয়ার ইতিহাস রয়েছে যুক্তরাজ্যের। কিন্তু যুক্তরাজ্যে পৌঁছে সেখানে আশ্রয় চাওয়ার নিয়ম নেই।

তিনি আরও বলেন, যাদের আন্তর্জাতিক নিরাপত্তা প্রয়োজন, তারা দেশ ছাড়ার পর প্রথম যে নিকটবর্তী নিরাপদ দেশে পা রাখছেন, সেখানেই আশ্রয় চাওয়ার কথা। সেটাই তার নিরাপত্তা পাওয়ার দ্রুততম রাস্তা। যুক্তরাজ্যে গিয়ে সেখানে আশ্রয় চাইতে পারবেন না শেখ হাসিনা। আগে থেকে তাকে আবেদন জানাতে হবে আশ্রয়দানকারী দেশের সরকারকে। এ ক্ষেত্রে, হাসিনা সেই সময় পাননি। তাই এখনও তার কাছে সবুজ সঙ্কেত আসেনি।

পদত্যাগের পর বাংলাদেশ ছেড়ে প্রথমে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। আপাতত তিনি ভারতে কিছুদিন অবস্থান করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানান, শেখ হাসিনার পরবর্তী পরিকল্পনা কী, তা তিনি ভারত সরকারকে জানালে সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Tags: যুক্তরাজ্যশেখ হাসিনা
Previous Post

কুমিল্লায় দুইদিনে সংঘাত-সহিংসতায় ১১ জনের প্রাণহানি

Next Post

সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল

Next Post
বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের রদবদল, সেনা সদস্যরা প্রশিক্ষণে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল

গিয়াস উদ্দিন আল মামুনের জামিনের জন্য আদালত থেকে বের হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গিয়াস উদ্দিন আল মামুনের জামিন, কিছুক্ষণের মধ্যে মুক্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT