চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্ষিক পরীক্ষা বর্জন করে সরকারি প্রাথমিক শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:20 পূর্বাহ্ন 03, ডিসেম্বর 2025
in - টপ লিড নিউজ, শিক্ষা
A A
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের সামনে গাছের শাখা ও ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা লাগাতার কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জনের পর এবার তিন দফা দাবি আদায়ে আরও কঠোর অবস্থানে গেছেন। তাদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি আজ থেকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে শুরু হয়েছে।

আজ (৩ ডিসেম্বর) বুধবার সকাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে সারাদেশে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এসময় স্কুলগুলো তালাবদ্ধ রাখা হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতারা এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। ২২ দিনেও প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় নতুন এই কর্মসূচির ঘোষণা দেন তারা।

শিক্ষক নেতারা জানান, অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে ২২ দিন পার হলেও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে তারা দেশজুড়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ডাক দিয়েছেন। পাশাপাশি উপজেলা ও থানা শিক্ষা অফিস কার্যালয়ের সামনে শিক্ষকরা অবস্থান কর্মসূচিও পালন করবেন।

তাদের প্রথম দাবি হলো সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করা। দ্বিতীয় দাবি হলো ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলমান জটিলতা দূর করা। তৃতীয় দাবি হলো সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

Tags: কমপ্লিট শাটডাউনপ্রাথমিক বিদ্যালয়
Previous Post

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার অসুস্থতার খবর

Next Post

মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯ দেশের নাগরিকদের অভিবাসন আবেদন স্থগিত

Next Post
বাইডেনের ছবি বিশ্ব মানচিত্রের পাশে, আন্তর্জাতিক রাজনীতি বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯ দেশের নাগরিকদের অভিবাসন আবেদন স্থগিত

সুইডেনের সুন্দর শহর দৃশ্য, নদী ও ব্রিজের পাশে রঙিন ভবনসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ধূমপানমুক্ত দেশ হচ্ছে সুইডেন, কীভাবে সম্ভব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT