আওয়ামী লীগের আমলে গুম ও নির্যাতনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে অভিযোগ দিয়েছেন ৪ ছাত্রশিবির নেতা। এর বাইরে আরও ১৪ টি অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগীরা। তাদের দাবি আওয়ামী লীগের সমালোচনা করায় তাদের প্রথমে গুম করা হয়, পরে সাজানো হয় জঙ্গি নাটক।








