চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহকর্মীর টিফিন খেতে না পারায় কর্তৃপক্ষের কাছে অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:16 অপরাহ্ন 13, নভেম্বর 2023
in আন্তর্জাতিক
A A
অফিসে একজন কর্মী টিফিনের জন্য খাবার রাখছেন কনটেইনারে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে রোজ অফিসে টিফিনে নিরামিষ স্যান্ডউইচ নিয়ে আসায় তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী অ্যালেক্সের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েছেন সহকর্মীরা।

অ্যালেক্স স্বাস্থ্য সচেতন বলে নিজের জন্য সব সময় নিরামিষ খাবার বাছাই করেন। তবে, তার সহকর্মীরা তার এই নিরামিষ খাবার থেকে খেতে পারে না বলে কর্তৃপক্ষ বরাবর বিচার দিয়েছেন।

অ্যালেক্স বাইরে থেকে আনা খাবার খেতেন না। কিন্তু কারো টিফিনে যদি ঘরোয়া খাবার থাকত, তা হলে তিনি না করতেন না। কিন্তু ইচ্ছা থাকলেও অ্যালেক্সের খাবারে ভাগ বসাতে পারতেন না তার সহকর্মীরা।

অ্যালেক্সের টিফিনে থাকা দু’টো সেঁকা পাউরুটির মাঝে টমেটো, লেটুস পাতা দেয়া স্বাদহীন খাবারে কামড় বসাতে মন চাইত না কারও। প্রকাশ্যে কিছু বলতে না পারলেও সকলেরই মনেই ক্ষোভ জমা হচ্ছিল।

দীর্ঘ দিন এমন চলার পর শেষে কর্তৃপক্ষকে জানান তারা। অভিযোগ পেয়ে কী ব্যবস্থা নেয়া উচিত সেটা ভাবতে দুই দিন সময় নেয় কর্তৃপক্ষে। তিন দিনের মাথায় ডেকে পাঠানো হয় অ্যালেক্সকে। তার কাছে রোজ এক টিফিন আনার কারণ জানতে চাওয়া হয়েছিল।

অ্যালেক্স জানিয়েছিলেন, শরীরের প্রতি খেয়াল রাখতেই নিরামিষ খাবারে ভরসা রেখেছেন তিনি। কিন্তু এই যুক্তি কর্তৃপক্ষ সমর্থন করেনি। কর্তৃপক্ষ অ্যালেক্সকে কড়া ভাষায় জানান, সামাজিকতার একটা বিষয় থাকে। সহকর্মীদের খাবারে ভাগ বসালে তাদেরকেও ফিরিয়ে দেওয়া নিয়মের মধ্যে পড়ে।

স্বাস্থ্যকর খাবারের বহু বিকল্প আছে। রোজ এক খাবার না এনে ঘুরিয়ে-ফিরিয়ে খাবার আনার পরামর্শ দেয়া হয় অ্যালেক্সকে। কর্তৃপক্ষের কথা রাখতে এবং সহকর্মীদের কথা ভেবে অ্যালেক্স স্যান্ডউইচের বদলে অন্য কোনও খাবার টিফিনে এনেছেন কিনা, তা অবশ্য জানা যায়নি।

Tags: অভিযোগযুক্তরাষ্ট্র
Previous Post

টেইলর সুইফটের প্রেমিককে পছন্দ নয় সেলেনার!

Next Post

বিএনপি যতদিন হামলা চালাবে, ততদিন গ্রেপ্তার অভিযান চলবে: তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রী গণমাধ্যমে বক্তব্য দিচ্ছেন, বিএনপি হামলার প্রতিবাদে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি যতদিন হামলা চালাবে, ততদিন গ্রেপ্তার অভিযান চলবে: তথ্যমন্ত্রী

নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য মানুষের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামীকাল থেকে ট্রাকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT