চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনির্বাণদের হুঁশিয়ার করলো বিজেপি

হুলিগানইজম এর নতুন গান নিয়ে পশ্চিমবঙ্গে তোলপাড়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:56 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
ব্যান্ডের দুই সদস্য মঞ্চে গান পরিবেশন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সনাতন ধর্মকে অসম্মানের অভিযোগে বিতর্ক, ট্রোলের পাশাপাশি বাংলা ব‌্যান্ড ‘হুলিগানইজম’-এর প্রধান গায়ক অনির্বাণ ভট্টাচার্য ও ব‌্যান্ডের অন‌্য সদস‌্যদের বিরুদ্ধে কলকাতার লালবাজারের সাইবার থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি।

দলটির বক্তব্য, ব‌্যান্ডের প্রচারের জন‌্য ধর্মবিশ্বাস ও অনুভূতিকে আঘাত করা হয়েছে অনির্বাণদের গানে। পুলিশ ব্যবস্থা না নিলে অনির্বাণদের বিরুদ্ধে আদালতে ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।

বিজেপি নেতা আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারির অভিযোগের কথা স্বীকার করেছেন লালবাজার পুলিশ। ইমেল করে অভিযোগ দিয়েছেন তরুণজ্যোতি। মেলে ব‌্যান্ডের গানের ক্লিপিংও পাঠানো হয়েছে বলেও জানিয়েছে লালবাজার পুলিশের একটি সূত্র।

এদিকে দেরিতে হলেও প্রবীণ বিজেপি নেতা দিলীপ ঘোষও ‘হুলিগানইজমের হুল’ ফোটানো গান নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

হুঁশিয়ারির সুরে শালীনতার সীমা অতিক্রম না করার উপদেশ দিয়েছেন অনির্বাণদের। প্রবীণ বিজেপি নেতার মন্তব্য, “বাকস্বাধীনতা তো সকলের আছে তবে, শালীনতার মাত্রা যেন না ছাড়ায়। রসিকতা যেন শালীনতার বাইরে না যায় কিংবা কারও আদর্শ বা নীতিতে আঘাত না করে, সে বিষয়ে সতর্ক থাকা উচিত। শুধুমাত্র জনপ্রিয়তা এবং মনোরঞ্জনের জন্য যাকে যা ইচ্ছে বলার অধিকার কারও নেই। সে বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন।”

সব মিলিয়ে অনির্বাণদের নতুন ব্যান্ডের নতুন গান নিয়ে নেটপাড়া সরগরম! কিন্তু কী আছে এই নতুন গানে, যার জন্য পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে বিতর্ক?

অভিনেতা অনির্বাণের বাংলা রক ব্যান্ড ‘হুলিগানইজম’ একটি পলিটিক‌্যাল স‌্যাটায়ার গান সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়। এর পর থেকে শুরু হয়েছে বিতর্ক। ৯ মিনিটের পারফরম্যান্সে এসআইআর থেকে শুরু করে ভারতের মন্দির-মসজিদ বিবাদ, এমনকি পশ্চিমবঙ্গে সিপিআই(এম)-এর রাজনৈতিক পতন এবং এক তৃণমূল নেতা কুণাল ঘোষের ‘রেগে যাওয়ার প্রবণতা’ নিয়েও ব্যঙ্গ রয়েছে গানে।

যদিও কুণাল ইতিমধ্যেই অনির্বাণের গানের ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করে খোদ অভিনেতা-পরিচালক-গায়কের ঢালাও প্রশংসা করেছেন। সেই পোস্ট রীতিমতো ভাইরাল হয়েছে নেটপাড়ায়।

তৃণমূল ছাড়া বাকি দুই শিবির অবশ্য তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। সিপিএম নিজেদের “ক্ষোভ” সোশ্যাল মিডিয়ায় সীমিত রাখলেও অনির্বাণের ব্যান্ডের বিরুদ্ধে এবার মামলার পথে বিজেপি, যা নিয়ে নেটপাড়ায় কটাক্ষ করে বলা হচ্ছে, বাক স্বাধীনতা নিয়ে যারা বড় বড় কথা বলে, তারাই এখন বাক স্বাধীনতা হরণ করতে নেমেছে! সংবাদপ্রতিদিন, কলকাতা

Tags: অনির্বাণকলকাতাগানবিজেপি
Previous Post

এত অল্প বিরতি পছন্দ হচ্ছে না এমবাপের

Next Post

‘সাধারণ মানুষের পাতে যেন ইলিশ যায়, সে ব্যবস্থা করতে হবে’

Next Post
প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দিচ্ছেন একজন নারী, পেছনে শিশু ও বিভিন্ন লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সাধারণ মানুষের পাতে যেন ইলিশ যায়, সে ব্যবস্থা করতে হবে’

শিল্পী শেঠি ও তার সহকর্মীর ছবি, বাংলাদেশি শিল্পী ও তার পারিবারিক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চাইলেই দেশ ছাড়তে পারবেন না শিল্পী শেঠি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT