চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুম করে নির্যাতনের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:47 অপরাহ্ন 09, মার্চ 2025
in - টপ লিড নিউজ, আদালত
A A
শেখ হাসিনা আদালতে উপস্থিত, গুম ও নির্যাতনের অভিযোগের শুনানি. Channel i News - চ্যানেল আই নিউজ

গোয়েন্দা সংস্থা কর্তৃক ১৬ মাস গুম করে নির্যাতন করার ঘটনায় শেখ হাসিনা, তারিক সিদ্দিকীসহ কয়েকজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে সাবেক রাষ্ট্রদুত অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মারুফ জামান।

জুলাই আগষ্টে উত্তরা এলাকায় ২০০-এর বেশি ছাত্র জনতাকে হত্যার ঘটনায় সম্পৃক্ততা থাকার অভিযোগের করা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া, উত্তরার পশ্চিম থানার আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরীসহ ৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (৯ মার্চ) সকাল ১০টার পর আসামিদের কাশেমপুর ও কেরানীগঞ্জ কারাগার থেকে হাজির করা হয়। অন্য আসামিরা হলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মণ্ডল, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি বশির উদ্দিন, মহানগর উত্তরের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল, ওসি মজিবুর রহমান, কনস্টেবল হোসেন আলী, এসি জাবেদ ইকবাল এবং ওমর আলী।

প্রসিকিউশন আদালতকে বলেন, এই মামলায় ১২ জন আসামির মধ্যে তিন জন পলাতক আছেন। শুনানি শেষে আদেশ দেন ট্রাইব্যুনাল। একইদিনে গুমের ঘটনায় দাখিল করা অভিযোগ নিয়ে কথা বলেন সাবেক রাষ্ট্রদূত।

এদিকে প্রসিকিউশনের আরেক আবেদনের পরিপ্রেক্ষিতে, পুলিশের সাবেক এসি ডিবি জাবেদ ইকবালকে ১৮ মার্চ ও ওসি মজিবুর রহমানকে ১৬ মার্চ জিজ্ঞাসাবাদ করতে তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছেন আদালত।

Tags: শেখ হাসিনা
Previous Post

মাগুরায় শিশু ধর্ষণের বিচারের দাবিতে আদালত ঘেরাও

Next Post

মাগুরার সেই শিশুর জন্য বিচার চাইলেন শাকিব

Next Post

মাগুরার সেই শিশুর জন্য বিচার চাইলেন শাকিব

নির্বাচনী আলোচনা সভায় বক্তারা ভোটের গুরুত্ব আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে: আইন উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT