চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিক্টোরিয়া সরে যাওয়ার সুযোগে কমনওয়েলথের আয়োজন চায় ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:05 অপরাহ্ন 19, জুলাই 2023
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী খেলোয়াড় ও সংগীতশিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কমনওয়েলথ গেমস ২০২৬ থেকে সরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ার রাজ্য ভিক্টোরিয়া। এতে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সুযোগে এগিয়ে এসেছে ভারত। গুজরাটে প্রতিযোগিতাটি আয়োজন করতে চায় তারা। কমনওয়েলথ গেমস ফেডারেশনের (সিজিএফ) কাছে আবেদন করবে দেশটি।

সবশেষ ২০১০ সালে প্রতিযোগিতাটি আয়োজন করেছিল ভারতে। তাদের লক্ষ্য ছিল ২০৩০ সালের আসর। শুধু কমনওয়েলথ নয়, লক্ষ্য ২০৩৬ সালের বিগেস্ট শো অন আর্থ অলিম্পিকের আয়োজনেরও।

২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনে প্রস্তুতি নিচ্ছে ভারতের গুজরাট রাজ্য। সে হিসেবে নরেন্দ্র মোদির রাজ্যটি আশা করছে ২০২৬ সালের মধ্যেই তাদের পুরো অবকাঠামো তৈরি হবে। তাই ২০২৬ সালের প্রতিযোগিতা আয়োজনের কথাও ভাবছে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের সাহায্য পাবে বলেও আশা করছে গুজরাট সরকার।

কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য ভিক্টোরিয়াকে গতবছরের এপ্রিলে স্বত্ব দিয়েছিল সিজিএফ। সেসময় আয়োজনের জন্য তারা ২৬০ কোটি অস্ট্রেলিয়ান ডলার খচর হবে বলে ধারণা করেছিল। কিন্তু ২০২৬ সালে আয়োজিত ১২ দিনের আসরে প্রাথমিকের চেয়ে দ্বিগুণের বেশি খরচ হবে বলে ধারণা করা হচ্ছে।

ভিক্টোরিয়া সরে যাওয়াতে এখন নতুন করে আয়োজক দেশ খুঁজে পাওয়ার চেষ্টা করছে সিজিএফ। বিভিন্ন ডিসিপ্লিনে চার বছর পরপর কমনওয়েলথভুক্ত ৫৪ দেশ নিয়ে আসরটির আয়োজন করা হয়।

অস্ট্রেলিয়াতে আগেও পাঁচবার আয়োজন করা হয়েছিল কমনওয়েলথ গেমস। এবার ভিক্টোরিয়া ছাড়া অন্যকোনো রাজ্যই রাজি হয়নি। এমনকি তাসমান সাগরপাড়ের দেশ নিউজিল্যান্ডও রাজি হয়নি আয়োজন করতে। এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একবার বাতিল হয়েছিল।

কমনওয়েলথ গেমসে প্রায় ৪ হাজার ক্রীড়াবিদ অংশ নিয়ে থাকে। ২০২২ সালে সর্বশেষ গেমস ইংল্যান্ডের বার্মিংহামে হয়েছিল।

Tags: অস্ট্রেলিয়াকমনওয়েলথ গেমসনিউজিল্যান্ডভারতভিক্টোরিয়ালিড স্পোর্টস
Previous Post

একই সাবান ব্যবহার করার ক্ষতি

Next Post

পশ্চিমবঙ্গে টিম সুড়ঙ্গ, কতো হলে মুক্তি?

Next Post
বাংলাদেশি ও পশ্চিমবঙ্গের শিল্পীদের একসঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিমবঙ্গে টিম সুড়ঙ্গ, কতো হলে মুক্তি?

শেখ হাসিনা বাংলার রূপকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী, ২০২১. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৯২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT