মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন হাজারো মানুষ। অকালে প্রাণ হারানো জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুলে শ্রদ্ধায় স্মরণ করেন তারা। শিশু-কিশোর ও তরুণদের কাছে মুক্তিযুদ্ধ ও বুদ্ধিজীবী দিবসের প্রকৃত ঘটনা জানানোর আহ্বান তাদের।








