চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনৈতিক অস্থিরতার বলি যখন সাধারণ মানুষ

বিশ্বজিৎ দত্ত by বিশ্বজিৎ দত্ত
2:51 অপরাহ্ন 31, অক্টোবর 2023
in মতামত
A A
অগ্নিসংযোগের কারণে পুড়ে গেছে গাড়ি ও আশপাশের এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শান্তা। রাজনৈতিক অস্থিরতা দেখে শঙ্কিত থাকেন। ভাবেন কখন কী হয়? বিএনপি’র আগুন সন্ত্রাসের ঘটনা তার জানা। সেই সময় কীভাবে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা হতো সেই ঘটনাও তার জানা। জানা তার বাবা-মায়েরও। তাই তারা মেয়েকে ঢাকায় পড়তে পাঠিয়ে ভয়ে থাকেন। বাড়ি থেকে একের পর এক ফোন আসে। কখন, কোথায় আছে জানাতে হয় বাবা-মাকে। মেয়েদের হোস্টেলে থাকেন শান্তা। ভয়ে বের হয় না। রাজনৈতিক অস্থিরতার কারণে ক্লাস থাকলেও মাঝে মাঝে যেতে ভয় পান।

টঙ্গীর ফুটপাতে নিয়মিত বসেন সবজি বিক্রেতা আম্বিয়া। বেলা ১২টার দিকে সবজি নিয়ে বসেছেন। ২৮ তারিখ হরতালের সারাদিন মিলিয়ে ৩০০ টাকার সবজি বিক্রি করতে পারেননি। কীভাবে চলবেন বুঝতে পারছেন না। দৈনিক আয়ের সাধারণ মানুষ আম্বিয়া একা নন, অসংখ্য। রাজনৈতিক অস্থিরতায় তারা পড়েন বিপাকে। তারা রাজনীতি বোঝেন না, বোঝেন পেট নীতি।
দেশে রাজনৈতিক অস্থিরতা এখন চলমান। ২৮ অক্টোবর বিএনপির হরতাল এবং ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অবরোধে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতা সবার মধ্যেই অস্থিরতা কাজ করছে। কখন কী হয়।

স্কুল বন্ধ, দোকান বন্ধ, চলাচলে অসুবিধা। সবকিছু মিলিয়ে শান্তি উধাও হয়ে গেছে। গোটা বিশ্বে অর্থনৈতিক অস্থিরতা চলছে। অর্থনীতি গতিশীল ও স্থিতিশীল করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে সেই জায়গায় বিএনপি হাঁটছে উল্টো পথে।

বিএনপির সমাবেশ ঘিরে শনিবারের সংঘর্ষ এবং রোববারের হরতালে বাস ভাঙচুর, আগুন দেওয়া এবং বাস ডিপোতে হামলায় ৮৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিসি)। এই ৮৮ কোটি টাকা কার? বিআরটিসি? না। এই ৮৮ কোটি টাকা জনগণের। জনগণের টাকায় কেনা সরকারি বাসের যে ক্ষতি তা কে দেবে?

২৮ অক্টোবর বিএনপির ডাকা একদিনের হরতালে দেশের অর্থনীতিতে সাড়ে ৬ হাজার কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ২০১৩ সালের এক জরিপে দেখা যায়, সেই সময়ে একদিনের হরতালে পোশাকখাত, পরিবহনখাত, পাইকারি-খুচরা ব্যবসা, আমদানি-রফতানি ও রাজস্ব আয় মিলিয়ে ১ হাজার ৬০০ কোটি টাকা বা ২০ কোটি মার্কিন ডলার (তৎকালীন ডলারের হিসাব অনুযায়ী) ক্ষতি হতো।

বর্তমানে এই ক্ষতির পরিমাণ আরও বেড়েছে। শুধু ক্ষতি বেড়েছে বললে ভুল বলা হবে, এই সময় সারা বিশ্বের অর্থনীতি অস্থিতিশীল, রাশিয়া-ইউক্রেন সংকট, মধ্যপ্রাচ্য হামাস-ইসরায়েল যুদ্ধ সবকিছু টালমাটাল করে রেখেছে। তার মধ্যে করোনা পরবর্তী সংকট এখনো কাটিয়ে উঠতে পারেনি অনেক দেশ, সেই জায়গায় রাজনৈতিক অস্থিরতা মানে অর্থনৈতিক সংকট এবং সেই অর্থনীতি নির্ভর মানুষগুলোর অভাব-অনটন চরমে ওঠে।

২০১১ সালের জুলাই মাসে টানা ৬ দিন চলা হরতাল নিয়ে জাতিসংঘের উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএনডিপির এক প্রতিবেদনে বলা হয়েছিল, তখনকার ৬ দিনের হরতালে দেশে ২০ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। প্রতিটি হরতালে জিডিপির গড় ক্ষতি ছিল সাড়ে ৫ হাজার কোটি টাকা। একই প্রতিবেদনে বলা হয়, হরতালের কারণে দেশের মোট অর্থনীতির ২০ শতাংশ ক্ষতির মুখে পড়ে। এছাড়া আমদানি-রফতানিতে এই ক্ষতির পরিমাণ ১০ শতাংশ এবং শুধু একদিনের হরতালের কারণে দেশে পণ্যমূল্যের দাম বাড়ে ১০ শতাংশ।

২০১১ সালের দেশের অর্থনীতি যেখানে ছিল এখন সেই জায়গায় নেই। এখন অর্থনীতির আকার বড় হয়েছে, এর সাথে যুক্ত হয়েছে অসংখ্য মানুষ। সেই বৃহৎ অর্থনীতি যখন অস্থিতিশীল হবে তখন তার ধাক্কা সব জায়গায় পড়বে। রাজনৈতিক অস্থিরতা শুধু যে অর্থনীতি ধ্বংস করে তা নয়, আরও অনেককিছু ধ্বংস করে। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীদের হামলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৫ জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। দিনভর চলা রাজনৈতিক আন্দোলনের সহিংসতায় ২২ জায়গায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। এর মধ্যে ১২ জায়গার আগুন ফায়ার সার্ভিস নির্বাপণ করেছে।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকর্মীদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনকে কুপিয়ে জখম করা হয়েছে। সবচেয়ে দুঃখজনক হলো, পুলিশ কনস্টবল আমিরুল ইসলাম পারভেজ এর মৃত্যু। ২৮ অক্টোবর তাকে যেভাবে পিটিয়ে মারা হলো তা ভয়াবহ এবং বীভৎস। এই বীভৎসতা কাম্য নয়।

আমিরুলের মেয়ে তানহাকে ঘুমন্ত অবস্থায় রেখে শুক্রবার (২৭ অক্টোবর) রাত তিনটার দিকে ডিউটি করতে বাসা থেকে বের হন পুলিশ কনস্টবল আমিরুল ইসলাম পারভেজ (৩৩)। শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর দৈনিক বাংলা মোড়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজনৈতিক সহিংসতার বলি আমিরুল। তার মেয়ে তানহা এখন কাকে বাবা ডাকবে? এর উত্তর কি আছে কারও কাছে?
দেশ স্থিতিশীল করার জন্য, মানুষের মনে ভয় দূর করার জন্য এখনই বিএনপির রাজনৈতিক সহিংসতা থেকে বের হয়ে আসা উচিত।

(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: রাজনীতিরাজনৈতিক অস্থিরতাসাধারণ মানুষহরতাল
Previous Post

ঘন কুয়াশার কারণে সতর্কতা জারি করেছে চীন

Next Post

বড় ভাইকে খুনের দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন

Next Post
নরসিংদী জেলা ও দারুস সালাম জেনারেল হাসপাতালে রোগী ও দর্শনার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় ভাইকে খুনের দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন

মা ও শিশুদের সাথে হাঁটছেন, শহরের রাস্তায় চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ে-বাচ্চা জন্ম বিষয়ে নারীদের প্রতি চীনের প্রেসিডেন্টের পরামর্শ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT